মানবকম্পের অপেক্ষায়।
পাশের দেশ নেপাল,শান্ত-শিষ্ঠ,কোন রাজনৈতিক কোন্দল নেই।কিন্তু বিধাতা খুঁজে খুঁজে সেই ঝামেলা হীন দেশটিকেই চোখের নিমিষে ধূলিতে মিটিয়ে দিল।বিধাতার মনে কি ইচ্ছা তা বোঝার সাহস বা যুক্তি আমাদের কারো নেই।কিন্তু যে দেশ গুলো্কে মানুষ নিজেই বিরাট এক ভূমিকম্প হয়ে নাড়িয়ে দিচ্ছে সেখানে ধর্মের কোন বানী আওড়ানোর প্রয়োজন নেই।।আমরা প্রতিদিন নিজের ছোড়া গুলিতেই নিজেরাই নিঃশেষ হয়ে যাচ্ছি।
প্রকৃতিরর খেলা একটা সময় থেমে যায়,শহর নিজেকে সাজায় নতুন করে।মানুষ আবারো তার সঞ্চিত শক্তি নিয়ে নতুন উদ্যোমে জীবন যুদ্ধে ঝঁপিয়ে পড়ে।কিন্তু কালো কাপড়ে বাঁধা যাদের মন তারাতো কোন দিন মনের আয়নায় নিজেকে আর দেখতে পারবে না।তাদের ভেতরের অন্ধকার দূর করবে কে?
শুধু এ দেশে নয়,দেশের বাইরের অনেক কুটনীতিবিদ সরকারের শাসন ব্যবস্থা ও নির্বাচনকে বার বার প্রশ্ন বিদ্ধ করেছে।কিন্তু বাংলাদেশ সরকার তার গায়ে মোটা চামড়া দিয়ে নিশ্চিন্তে ঘুমের দেশে চলে গেছে।আর বিরোধী দলেরা ঘরের কোনে বসে বাকবাকুম বাকবাকুম করেই যাচ্ছে যেন পরবর্তি তলোয়ারটা তারা নিজের হাতে পেয়ে যায়।গণতন্ত্র নামক শব্দটির নিরেট ঘরবাড়ি এখন পড়ার বই অথবা বাংলা ডিকশোনারির গ এর পাতায়।আমাদের মতোন স্বাধীন মুসলিম প্রধান দেশে গত দশ বছরে এমন কোন আমূল উন্নতি হয়নি যা একে বারে সোনার অক্ষরে খোদাই করা আছে।এখানে ধর্ম নিয়ে কোন ইঙ্গিত করার জন্যে আমি এতোটা ততপর নই যতোটা না তার অপ ব্যবহার নিয়ে শংকিত।
আমাদের দেশে একটা ঘটনার তদন্ত হতে হতে সেই একি ঘটনার পূনরাবৃত্তি ঘটে।সেই বি ডি য়ার অফিসারদের হত্যা থেকে দেখছি ,কোন হত্যা বা গুম হয়ে যাওয়া ঘটনার কোন ঠিকানা খুঁজে পাবার আগেই আবার আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে।তাও আবার হূবহু একি ঘটনা।তার মধ্যে ব্লগার ও লেখক হত্যা ছিল অন্যতম।আজ আবার জানলাম ,ভারত থেকে উড়ে উড়ে ঘুরে ঘুরে কোন এক আলকায়দা এসে কায়দা করে অভিজিতদাকে হত্যা করে গেছে।এমন অনেক হিসাবের মুখোমুখি আমরা আপ্রতিদিন হচ্ছি ,কিন্তু কোন হিসাবের কোন কুল কিনারা কেউ করতে পারছিনা।
আসলেও কি কেউ চাচ্ছি এই হিসাব গুলো মিলিয়ে দেখতে ?ছোট্ট একটা ছেলে জিহাদ নল কূপের মধ্যে মরে পড়ে রইলো।তাকে নিয়ে হাজার হাজার নিউজ দেখলাম।মন্ত্রী মিনিস্টার আর যৌথ বাহিনীর অনেক উদ্যোগের গল্প পড়তে পড়তে রাত কাটালাম।কিন্তু শেষ অব্দি সাধারন তিন জনের হাতেই উঠে এলো মৃত জিহাদের ছোট্ট শরীর।তাও আমাদের একটুও মনে হয় না-আমরা আমজনতা ইচ্ছে করলে অনেক কিছুই পারি?
শুধু চাইতে পারার শক্তিটাই আমরা সংগ্রহ করতে পারিনা।ফেইসবুক,টুইটার আর সংবাদ মাধ্যমে লিখতে লিখতে ওয়েবের পাতা শেষ করে ফেলছি।ইউটিউবের সাহায্যে প্রতিদিন এমন সব ঘটনা দেখি যা খুবি লজ্জাজনক,কিন্তু সেই লজ্জার আংটা কেবল আমাদের নাকে পড়ানো থাকে।যাদের কল্যানে পুরো পৃথবী দেখে নিচ্ছে দেশের মানুষের কুকর্মের লাইভশো তা নিয়ে তাদের কারো মাথা ব্যথা নেই।ক্যামেরার সামনে বিগলিত প্রচ্ছন্ন হাসি বার বার আমাকে মনে করিয়ে দেয়-এরা কি মানুষ?মানুষেরিতো লজ্জা বা অপমান বোধ থাকে।
আমি যখন ঘরের ভেতর পা রাখি,তখন আমার পায়ের শব্দে কারো ঘুম ভেঙ্গে গেলে খুব খারাপ আগে।ভেতরে ভেতরে একটা অনুশোচনা হয়,মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে যায়-“সরি মানে দুঃখিত” ।আমারা কি একজন আর একজনের কষ্টে দুঃখ করতেও ভুলে গেছি?আমরা কি বুঝতে পারছিনা –আমি যা করছি,যা বলছি পুরো পৃথিবী তার স্বাক্ষী হয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ।আর আমার একটা কথার জন্যে পুরো দেশের ভাব মূর্তি ক্ষুন্ন হয়ে যাচ্ছে।তাহলে কি আমরা আমাদের সাধারন বোধ টুকুও লোভের আড়ালে বালিশের তলায় রেখে দাপিয়ে বেরাচ্ছি পুরো দেশময়?
এমন প্রশ্ন গুলো কি কেবল সাধারন জনতাকেই নাড়া দিবে,তাহলে মানব কম্পে ধসে পড়বে একদিন আস্ত একটি শহর।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।