শি্রোনাম পড়েই হয়তো কেউ আঁতকে উঠছেন এই বেলা।আবার কেউ ভাবতেই পারেন রোদেলার মাথা খারাপ হয়ে গেল নাকি।অনেকটা মাথা খারাপের ঘটনাই দেখছি ইদানিং।কেউ লিখেছে -তুমিই আমার ব্রাশ ;আমি তোমার এক মাত্র পেস্ট।নাও,ছাপো বই।পকেটে গড্ডা গড্ডা টাকা আছেতো সৃজনশীলতা কিছু দেখাতে হবে বইকি।আজকাল দু'কলম লিখেই কিছু মানুষ কেবল প্রকাশকের পকেট ভারি করেই হয়ে যাচ্ছে লেখক।গত দু'মাসে দুটো সংগঠন থেকে ফোন এলো-আপা,আপনার কি কি বই আসছে এই বই মেলায় ?
আমারতো আহলাদে গদ গদ হবার জোগাড়-দুটো গল্প আর দুটো কবিতা গুচ্ছ।
ফোনওয়ালা আবার যেন তেন টাইপ মানুষ নন,তিনি নিজেই একজন স্বঘোষিত সাহিত্যি্ক ও সাংবাদিক(ইদানিং কারো কারো বিজনেজ কার্ডে লেখা থাকে -সাহিত্যিক ,সাংবাদিক,কবি,সমাজকর্মী)
তিনি যার পর নাই আনন্দ চিত্তে প্রস্তাব করলেন -আপনাকে আমাদের সংগঠন থেকে একটা ক্রেস্ট দিতে চাই।
এবার আমার যার পর নাই চোখ উলটানোর পালা-কেন ভাই,আমি কি দেশ উদ্ধার করলাম ?
ওপাশ থেকে খুবি উৎসাহী আবদার-আমরা নতুন লেখকদের পুরষ্কার দেই,অবশ্য ক্রেস্টের খরচ কবি নিজেই বেয়ার করেন,বাকী দায়িত্বটা আমাদের।
এবারতো আমার মেজাজ পুরাই চড়া-আমি কোন নব্য লেখক নারে ভাই।আর আমাকে সংবর্ধনা যদি এভাবেই দিতে হয় তাহলে বাড়িতে আয়না আছে কি করতে,ফুলের একটা মালা নিয়া দাঁড়ায় যাব আয়নার সামনে-ওতেই চলবে।
যাক অত কথা্তো আর বলা যায় না,খুব ভদ্র ভাবেই জানিয়ে দিলাম-আমি এমন করে কোন পুরষ্কার নেই না।
এতো কেবল কবি সংবর্ধনার ছোট্ট ইতিহাস,এর বাইরে বর বড় ইতিহাস আছে অনেক বড় পদে আসীনদের নিয়ে -ওই গল্পে আর না যাই।কথা শুরু করে ছিলাম লেখক আর প্রকাশক নিয়ে।শুরুর দিকে যখন লেখার জগতে এলাম তখন দেখতাম প্রকাশকরা সারাটা বছর ধরে কেবল বইয়ের কাজ করতেন খুব মনোযোগের সাথে।একজন বড় মাপের লেখকের মান সম্মত বই ছাপানোই যেন তাদের মূল উদ্দেশ্য ছিল।কিন্তু দিনে দিনে সেই চিত্রটা বদলে গেল ,কাগজের দাম গেল বেড়ে,সময় কেড়ে নিল মোবাইল আর ডেক্সটপ।প্রকাশক এখন লেখার পাশাপাশি টাকাও রেডি রাখতে বলে ।কেবল তাই না ,মাঝে মাঝে পুফ দেখে দেবার তীব্র ইংগিত থাকে।আমি বুঝতে পারিনা,একজন লেখক যার ব্যাকগ্রাউন্ড বাংলা নয় সে কি করে বাংলা বানানে দক্ষ থাকবে।সে বড় জোর লেখাগুলো ঠিক মতো আছে কিনা তাই বলে দিতে পারে।বই প্রকাশের আগেই টাকা নেওয়া এখন স্বনামধন্য প্রকাশদের মধ্যেও দেখতে পারছি ।কিন্তু আমার জানা মতে বই ছাপানোর পর একটি নির্দিষ্ট সংখ্যক বই লেখক কিনে নেবে।এটাই হবে লেখক আর প্রকাশকের মধ্যে বোঝা পড়া।
যার টাকা আছে সেই বই ছাপাতে পারবে ,আর যার নেই তার কপালে বই হবে না তাতো হতে পারে না।
আজ বই মেলায় ঘুরতে ঘুরতে স্টল দেখছিলাম আর বই কিনছিলাম।হঠাত একজন লেখক মন্তব্য করলেন-বাংলা একাডেমী থেকে একটা নিয়ম করা উচিৎ ,যে জীবনে এক হাজার কবিতা লিখবেন সে হবে সেমি কবি আর জীবনে যে পাঁচ হাজার কবিতা লিখবে সে হবে ফুল কবি।
আসলে কথাটা ঠিক না,একজন কবি হতে হলে পাঁচ হাজার কবিতা লিখতে হয়না।সুকান্তকে আমরা চিনেছিলাম এই একটি কবিতাতেই --হে দারিদ্র ,তুমি মোরে করেছো মহান...তুমি মোরে দানিয়াছো খ্রীষ্ঠের সন্মান।কি বয়স ছিল তাঁর ?কয়টা বই প্রকাশিত হয়েছিল তাঁর?
হাজার লিখেও কেউ পাঠকের মন জয় করতে পারেনা,লেখার মতন লেখা একটি হলেই যথেষ্ট।
পরিশেষে ,বেলা শেষে সিনেমাতে একটা সংলাপ আছে-লেখক আর প্রকাশকের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতোন,একজন ভেতর শামলাবে আর একজন বাহির।
কিন্তু এই যুগের স্ত্রী গুলোতো সব বাইরে কাজ করতে মাঠে নেমে গেছে।তাই লেখক আর প্রকাশকের মধ্যে কেমন ঢাল আর তলোয়ার সম্পর্ক হয়ে যাচ্ছে। আমরা এই সম্পর্ক থেকে স্বামী স্ত্রী না হোক ভাই -বোন সম্পর্কে ফিরে আসতে চাই।
পকেট বা মানিব্যাগ নয় ,কথা বলুক আমাদের সৃজনশীল লেকনী।নতুনের জোয়ারে আরো সমৃদ্ধ হোক বাংলা সাহিত্য।
যদিও এবারের কবিতার বই নিয়ে আমার এক রাশ স্বপ্ন ছিল ,তারপরো দোয়েল প্রকাশনী একটি নির্ভুল মান সম্মত বই পাঠককে উপহার দিতে পারেনি।তারপরো তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করবো- ভুল গুলো ঝেড়ে ফেলে বইটি সংগ্রহ করে আমাদের উৎসাহী করুন।
নিশ্চই আমরাই পারবো আরো চমৎকার কিছু বই পাঠকদের হাতে তুলে দিতে।
ইংরেজী অনুবাদ সহ কবিতা -নিমগ্ন গোধূলী
প্রকাশক-দোয়েল প্রকাশনী
স্টল নং-৪৫৮(সোহরাওয়ার্দি উদ্যান)
মূল্য-১০০ টাকা
লেখক-রোদেলা নীলা
অনুবাদ-প্রফেসর আহমেদ রেজা ও কবি কামরুল হাসান।
বই নিয়ে আমার সাক্ষাৎকার দেখতে পারেন আগামী ৯ তারিখ মঙ্গলবার বিকেল ৬ টা ২০ মিনিটে এ টি এন বাংলায় "সবার জন্য" অনুষ্ঠানে।
উপস্থাপনা করবেন কবি রেজাউদ্দিন স্টালিন। [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Rodela77/Rodela77-1454614164-119a60d_xlarge.jpg
(আমার বিরাট ভুল হয়ে গেছে,কবিতাটা সুকান্তের নয়,কাজি নজরুলের।আর নিজের লেখা বইতে যতোগুলো ভুল নানান আছে সব আমার দোষে হয়েছে ,কারন লেখক হিসেবে আমার বাংলা বানানে দক্ষ হওয়া উচিত ছিল। প্রকাশকের কাজ এটা নয়,উল্লেখ্য -আমি প্রকাশককে এক টাকাও দেয় নি এটা আমার আর একটা দোষ।সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




