কবিতা না হয় বোঝ না তুমি ;
বিশেষণে থাকো মোড়ানো।
ফেইসবুক খুলে উকি মেড়ে দেখি
হাজার পদবীতে জড়ানো।।
পকেট তোমার সদা বৈভব ;
লক্ষ টাকার মালদার।
সস্তা দশেক লেখক - পাঠক
হাতে নিয়ে ঘুরো চারধার।।
নিমন্ত্রণ আসে তোমার টেবিলে
ছবিসহ হাসে তোমারই প্রেসে,
কালো কোটে গোফ বেজায় ভারী
এলে কবি তুমি নতুন বেশে।।
আমরাতো শুধু হাভাতে মরা
লেখা লেখি ছাড়া করিনা কিছু ;
প্রকাশক রেগে মুখ ফুটে কয় -
পাণ্ডুলিপি নিয়ে ছাড়ুনতো পিছু।।
---------------------------------------------
মানানসই এক খান ছবি দেন কেউ ,এড করি।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



