আটপৌড় জীবনের প্রতি সংকেতে
প্রয়োজনেরা তোমাকে খুঁজতে থাকে ।
ঘুম চোখ আড়মোড়া ভেঙে খোঁজে
অচেনা শরীরের ঘ্রাণ ,
বৃষ্টি জলছাট ভেজানো আদা মাখা এককাপ চা
বিষন্ন চেয়ে থাকে তোমার মুখয়বে ।
চলন্ত রাস্তায় আটকে যাওয়া তিন চাকা
চকিত ফিরে পায়-“ওড়নাটা সামলে বসো “
প্রয়োজন উঁকি দেয় চিরচেনা কন্ঠস্বরে ।
ঘামে ডোবা বীষবাষ্প অপেক্ষা করে –
শীতল দেশ থেকে এক মুঠো বরফপিন্ড আসবে বলে ।
একলা হতে থাকা বিকেল ,
বাড়ি ফেরা ক্লান্ত সন্ধ্যা ,
বুদ হতে থাকে তোমার আলিংগনে ।
ব্যস্ত সেমিনারে ক্যামেরার ক্লিক ক্লিক ,
ছোট চিংড়ি দিয়ে মাখানো উচ্ছে ,
সীমান্ত তারকাঁটা উপেক্ষা করে
প্রয়োজন ছুটে চলে তোমায় নিমন্ত্রণে ।
কথায় কথায় রাত বেড়ে দীর্ঘ হতে থাকে ,
নিঃসংগ তারারা খুব কাছ ঘেসে জানিয়ে দিয়ে যায়-
তুমি থাকো সাত সমুদ্দুর ওই পাড়ে ।
তবু কী অকারণ বারে বারে
খুব বেশী প্রয়োজন হয় তোমাকেই ।
------------------------------------
করোটিয়া জমিদার বাড়ির আঙিনা ,টাঙাইল

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



