আমার কিছু বলার নেই তো বাকী ,
বোঝার মতোন মন থাকলে বুঝেই যেতি ;
বলতে কি আর হতো তোকে-
মনের সাথে দেওয়া যায় না ফাঁকি ।
চারটা বছর এমন করে ঘুরে পিছে ;
পেয়েছিস কি কোন সাড়া?
যা নিয়ে তোর সময় কাটে ,
সবটা শ্রম আজ হলো বুঝি মিছে।
যাকে নিয়ে উপহাসের হাসি হাসিস ;
তাকেই আমি মাথায় করে রাখি।
তোর কাছে তার সবই মোহ ,
তোর চেতনা নিজের কাছেই রাখিস।
অদেখা জন আমার সকাল রঙিন করে ;
বিষন্ন মন এলেবেলে কথার ছোঁয়ায়
সুরে গানে নাচিয়ে তোলে ,
তার পরশেই শরত রাতে ফাগুন যেন ঝরে।
আমার থেকে থাকিসরে তুই সহস্র মাইল দূরে,
ভুলের বোঝা ভারী হলেও গাইবো না তোর সুরে।।
-------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



