somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ৫ -- নাটোরের রাজবাড়ী হয়ে পাবনার পথে

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পর্ব : ৪ -- বগুড়া

পর্ব : ৫ -- নাটোরের রাজবাড়ী হয়ে পাবনার পথে
-------------------------------------------------------
বগুড়া ছেড়ে নাটোরের পথ যেতেই মেজাজ খারাপ হয়ে গেলো। সিংড়া পর্যন্ত রাস্তার অবস্থা মোটামুটি জঘন্য পর্যায়ে। একে নাকি হাইওয়ে বলে :-/ দশ মিটার পরপর ইয়া বড় বড় গর্ত, একটু পরে গিয়ে দেখি হাইওয়ের মাঝখানে উঁচা আর দুই পাশে ঢালু, কি আজব !!! পথের সাইটের কাজগুলো সেরে নাটোরে পৌছলাম ভর দুপুরে। মাথার উপর গনগনে সূর্য, গরমে - রোজায় ক্লান্ত হয়ে পৌছলাম উত্তরা গণভবনের (সাবেক রাজবাড়ী) গেটে.... চমৎকার আকাশ আর রাস্তা দেখে মন ভালো হবারই কথা।



মেইন গেটে পৌছে আবার মেজাজ খারাপ হয়ে গেলো। গেট পেরোনো নিষেধ, এমনকি ডিসি অফিসেও নাকি পারমিশন দেওয়া বন্ধ। গেটের পুলিশের সেইরকম ভাব মনে হয় সে নিজেই ডিসি বা তার উপরের কেউ :D পয়সা টয়সা দিয়ে হয়তো ঢোকা যেতো, বেটার ভাব দেখে ওরে রিকোয়েষ্ট করতেও বিরক্তি লাগলো। গাড়ি ঘুরিয়ে সোজা ডিসি অফিস...





এটা খুব সম্ভবত রেষ্ট হাউজ হিসেবে ব্যবহৃত হয়... মূল ভবনের ছবি দেখুন নিচে..















আরো অনেক অনেক ছবি আছে..... আসে পাশে কাউকে পেলাম না, পেলে ভেতরে ঢোকার ব্যবস্থা করা যেতো :(

পেছনে চমৎকার একটা বাগান আর লেক কাটা আছে... মূল ভবনের ডানে একটা ছোট গেট দিয়ে ঢোকা যায়... বাগানেরও কয়েকটা ছবি দিয়ে দিলাম...



















অবশেষে শেষ হলো রাজবাড়ী দেখা। আরেকটা রাজবাড়ী আছে, সেটা অবশ্য আগে দেখা ছিলো। তার উপরে সাইটের কাজ, রোদ আর ঘুরাঘুরি মিলিয়ে সবাই ক্লান্ত -- রওনা দিলাম ইশ্বরদী হয়ে পাবনার পথে...

পাবনায় অনেক কাজ ছিলো, ঘোরা কিংবা ছবি তোলার সময় পাইনি। কলিগের বাড়ি পাবনা তাই ইফতারের পরে পাবনার বিখ্যাত মিষ্টি খাওয়াতে নিয়ে গেলো। গন্তব্য প্যারাডাইস সুইটস। মিষ্টির নাম মালাইশা.. সেইরকম মজার মিষ্টি... একটা শেষ তো আরেকটা... শেষ মেষ কলিগরে বইলা আসলাম পাবনা দিয়া আসার টাইমে এই মিষ্টি ঢাকায় যেনো নিয়ে আসে, নাইলে খবর আছে :D লন মিষ্টির ফটু দেখেন...



মালাইশা



পেড়া



কাটাভোগ



মিষ্টির ছড়াছড়ি :)

সবার শেষে ঘি কেনার জন্য গেলাম শীতল দই ভান্ডারে... ঢাকায় তো সবসময় কৌটাতে ঘি দেখে অভ্যস্ত, এইখানে পাতিলে ঘি দেখে মজা পাইলাম। ঘি এখনও বাসায় আছে, ভালোই তবে টাঙ্গাইলের মতো না :)



সারাদিনে কাজ আর ঘুরাঘুরি করে বেজায় ক্লান্ত, তার উপরে কলিগের বাসায় সেরকম ভালো খাওয়াদাওয়া -- ঘুম আসা ঠেকায় কে :)

পরদিন সকালে আবার রাজপথ.... এবার গন্তব্য পুঠিয়া হয়ে রাজশাহী... সেই গল্প আবার আরেকদিন B-)
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×