প্রসন্ন সকাল
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর দেখলাম কুয়াশা ভেজা ভোরের আকাশ
প্রান জুড়িয়ে দিলো হিমেল জারু বাতাস
অনেকদিন পর শুনলাম পাখির কিচির মিচির
চোখ জুড়ালো ঘাসের উপর এক বিন্দু শিশির
আঁধারের নীরবতা ভেঙ্গেছে একটু আগে,
নাগরিক জীবনের কোলাহল এখনও থমকে আছে।
ভোরের এই স্নিগ্ধতার মাঝে,
আমি ফিরে পাই আমার হারানো প্রেয়সীকে;
মাঝে মাঝে রোমন্থন করি অতীত,
ফিরে পেতে ইচ্ছে হয় দুরন্ত ৈশশব।
রাতের তারাগুলো হয়ত এখন নেই,
ফিরে আসা শুরু করবে সন্ধ্যা হলেই;
জীবন থেকে হারিয়ে যাওয়া চেনা সব মুখ,
হয়ত পাশে নেই এখন,
তারা ফিরে আসবে এমনি কোন এক সকালের স্মৃতিতে।
দিগন্ত জোড়া ধান ক্ষেত এখন আর দেখা হয় না,
দেখা হয় না লাঊয়ের লতানো ডগা,
খাওয়া হয় না এখন আর চিতল পিঠা;
কিংবা নারিকেল, গুড়,মুড়ি, বা চিড়া।
অনেকদিন দেই না ডুব সাতার,
গোল্লাছুট,দাড়িয়াবান্ধা কিংবা কানামাছি ভো-দৌড়।
অনেকদিন দেখি না,
গ্রাম্য বধূর মলিন মুখ,
গামছা কাঁধে কৃষকের চিবুক।
অনেকদিন কাটানো হয়নি এমন একটি সকাল,
জীবন এখন ইট পাথর আর ব্যস্তাতার দালাল।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন