somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলাকাশের শূণ্যতা (২০)

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর পর ২ দিন হাসানের সাথে মোহনার কোন যোগাযোগ নাই, ২ দিন মোহনার কাছে ২ বছর মনে হচ্ছে। কেমন যেন একটা ঘোরের মাঝে আছে, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড হাসানের কথা মনে পড়ছে। গত ৩ মাসে হাসানের অনেক কাছে চলে গেছে মোহনা। আজ হাসানের জন্মদিন, মোহনা কিছুতেই পারবে না হাসানের সাথে কথা না বোলে থাকতে, হাসানকে উইশ করতেই হবে। রাত ১২ টার সময় মোহনা হাসানকে ফোন করলো, কিন্তু হাসান মোহনার ফোন রিসিভ না করে একটা এস এম এস করলো,
"thanks to remember. no wishing plz, I wont receive any call tonight from anyone. sorry, bye"

মোহনার প্রচন্ড কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না বের হয়ে আসছে। হাসান মোহনাকে জন্মদিনের উইশ করার সুযোগ টাও দিল না, আর কিছু না হোক, একজন বন্ধু হিসাবেতো হাসান কথা বলতে পারত। পরের দিন বিকালে আবার মোহনা হাসান কে ফোন করলো। এবার হাসান ফোন ধরেছে।
মোহনা: কেমন আছ?
হাসান: ভালো, অনেক ভালো আছি।
মোহনা: কি করছ?
হাসান: গাড়িতে, বাসায় যাচ্ছি।
মোহনা: খেয়েছ?
হাসান: না, খাইনি। বাসায় চলে এসেছি, এখন রাখি।
মোহনা: হুমম, thanks, কথা বলার জন্য।

হাসানের সাথে কথা বলে মোহনার খুব ভালো লাগছে। মোহনা বার বার হাসানের সাথে যোগাযোগ করতে চাইছে, কিছুতেই সামলাতে পারছে না নিজেকে, কিন্তু কেন? মোহনাই তো হাসানকে দূরে সরিয়ে দিয়েছে। মোহনার তো কষ্ট পাওয়ার কথা না। মানুষের মন, বড়ই বিচিত্র।

রাতে মোহনা হাসানকে পেল অনলাইনে।
মোহনা: আমার সাথে তুমি কথা বলতে চাওনা, এটা আমি বুঝি, আমিও চাইনা তোমাকে বিরক্ত করতে। করবোও না।
হাসান: নাহ, আমি শুয়ে আছি, আমাকে বিরক্ত করার মানুষ নাই, বিরক্ত আমি করতাম বলেই তো এমন হলো। তাই সরে গেলাম, এখন ভালো থাকো, যেমন ছিলে, আগের মত। আর তোমার সাথে কথা বলি না তোমার জন্য। there is nothing from me.
মোহনা: থাক আমি বুঝি। ঠিক আছে, ভালো থাকো, তোমার মত থাকো।
হাসান: i ve loved once and for all........n i ll........
মোহনা আরো কিছুখন হাসানের সাথে কথা বলতে চাইল কিন্তু হাসান মোহনার কথায় কনো সাড়া দিল না। মোহনার নিজেকে অনেক ছোট মনে হল। ফেসবুক দিয়ে শুরু, আবার ফেসবুক দিয়েই সব শেষ করতে চাইল মোহনা, তাই ফেসবুক এ একটা মেসেজ পাঠালো,

life e 2nd time ignore করলে হাসান. ১৪ বছর আগে আমি ঠিক এমন ই ফিল করেছিলাম। lol. ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন নিজেকে ৩ মাস আগে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তোমাকে হ্য়ত অনেক কষ্ট দিয়েছি, পারলে ক্ষমা করো, ভুলে যেও। ১৪ বছর ধরে খুজেছ, আশা করি আর খুজবে না, আর দরকার হবে না। :)
অনেক ভাল থেকো, নিজের যত্ন নিও।
টা টা, বাই বাই, সারা জীবন যেন দেখা পাই, হা হা হা হা। হাসি মুখে বিদায় নিলাম :)
(হাসান যখন ই মোহনার সাথে কথা শেষ করত, তখনই বলত, টা টা, বাই বাই, সারা জীবন যেন দেখা পাই)
২ দিন পর হাসান রিপ্লাই করলো,
"প্রতিশোধ নিলে, তাই না?"
মোহনা আর কোন জাবাব দিলো না।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×