somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলাকাশের শূণ্যতা (২১)

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসানের সাথে যোগাযোগ বিহীন দিন গুলো কেটে যাচ্ছে মোহনার। উহহ, কি প্রচন্ড কষ্ট! কিছু ভালো লাগে না, এমন কনো মুহূর্ত নেই, যখন হাসানের কথা মনে হচ্ছে না। সারা কক্ষন মোবাইল ফোনের দিকে চেয়ে থাকে মোহনা, এই বুঝি একটা এস, এম, এস অথবা একটা কল আসলো হাসানের। নাহ, হাসান একটি বারও মনে করে না মোহনাকে। মাঝে মাঝে মোহনার ভয় হয়, হাসান ভালো আছে তো? মোহনা কিছু খেতে পারে না, খাবার সময় হলেই হাসানের কথা মনে হয়। বিগত ৩ মাস মোহনা আর হাসান এক সাথে লান্চ, ডিনার করত। একজন না খেলে আর একজন খেত না। মোহনা শুধু মানষিক ভাবেই না, শারিরীক ভাবেও অনেক দুর্বল হয়ে পড়ছে দিনে দিনে। সব সময় আনমোনা হয়ে থাকে, কারো সাথে কথা বলে না। একদিন ভার্সিটি থেকে ফেরার পথে সিড়ি দিয়ে বাসায় উঠার সময় মাথা টা কেমন যেন ঘুরে উঠলো, পড়ে গেল হোচট খেয়ে, পা দিয়ে দর দর করে রক্ত ঝরতে থাকলো। কোনভাবে বাসায় ফিরে শুয়ে পড়ল বিছানায়। আজ মোহনার নিজেকে খুব বেশি একা মনে হলো। কেউ নেই পাশে। সারা রাত কেটে গেল। সকালে পা ব্যথায় হাটতে পারছে না মোহনা। ভার্সিটি যাওয়ার তো প্রশ্নই উঠে না। কোনো ভাবে একটা এস এম এস লিখল ল্যাবমেট কে সেন্ড করার জন্য,
"Last night I got an accident. I am sick now, Feeling pain in my leg and can’t walk properly because of the bleeding. So I will not go to UV today".
কিন্তু হায়! এস এম এস টা ভুল করে হাসানকে সেন্ড করে দিল মোহনা, কারন recently used no এর মাঝে প্রথমটাই ছিল হাসানের। মোহনা তার নিজের ভুল টা বুঝার সাথে সাথে হাসানকে আরো একটা এস এম লিখে জানিয়ে দিল, মোহনা ভুল করে এস এম এস টা হাসানকে সেন্ড করেছে।
মোহনা খুব অবাক হয়ে গেল। হাসানের কোন রিপ্লাই নাই। হাসান এটা জানল, মোহনা অসুস্থ্য, তার পরও একবার খোজ নিল না। অথচ এই হাসানই মাত্র ক্য়টা দিন আগে মোহনার জন্য পাগোল ছিল। এটাই কি ভালোবাসা?
মোহনা জানে না, সে কেন এত কষ্ট পাচ্ছে, কার জন্য কষ্ট পাচ্ছে। সে যা চেয়েছিল, তাইতো হয়েছে, হাসান মোহনাকে ভুলে গেছে। কিন্তু মোহনা কেন পারছে না তার মনকে বোঝাতে? সারা রাত অনলাইনে বসে হাসানের জন্য অপেক্ষা করে সে। যে ফেসবুকে হাসানের সাথে মোহনার দেখা হল সেই ফেসবুক থেকে হাসান চলে গেছে। মোহনাও ফেসবুক থেকে তার সব ছবি ডিলিট করে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক মোহনা আর ব্যবহার করবে না, কিন্তু প্রতিদিন ফেসবুক খুলে বসে থাকে সে। প্রতি রাতে হাসানের সাথে কথা বলতে বলতে ঘুমাতো মোহনা। এখন আর ঘুম আসে না তার। ইয়াহু এর ভয়েস মেইল এ হাসানের কিছু ভয়েস মেইল ছিল। সেগুল ডাউনলোড করে প্রতি রাতে মোহনা ঘুমুতে যাওয়ার সময় শুনে এখন। আর সবসময় দুচোখ বেয়ে ঝরে যায় কান্নার বন্যা। হাসানের সাথে এই ৩ মাস এ ইয়াহুতে যত চ্যাটিং হয়েছে তার সব গুলো মোহনা সেভ করে রেখেছে। সেগুলো সব প্রিন্ট নিয়েছে সে। তার পর সেগুলো বাধাই করে ৩০৫ পৃষ্ঠার একটা বই বানিয়েছে। আর হাসানের দেয়া এস এম এস গুলো ডায়েরী তে লিখে রেখেছে। এগুলো কখনো হারাতে চায়না মোহনা।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×