somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলাকাশের শূণ্যতা (শেষ পর্ব)

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গল্প টা আর লিখতে চাইনি। ভাবলাম, শুরু যখন করেছি, শেষ টা করা উচিৎ, তাই আবার লিখতে বসলাম)

হাসানের সাথে ফারহানা সেজে কথা বলে মোহনা এখন পুরোপুরি নিশ্চত, হাসান, অনেক ভালো আছে। এখন মোহনা দিন গুনছে, হাসানের বিয়ের। একসময় সেই কাংখিত দিন এল। মোহনা মনে-প্রানে প্রার্থনা করতে লাগলো, হাসানের বিয়ে টা যেনো কোন প্রকার বাধা বিপত্তি ছাড়া ভালো ভাবে হয়ে যায়। সারাদিন মোহনার উতকন্ঠায় কাটলো। খুব জানতে ইচ্ছা করছে, বিয়ে টা হলো কি না। কিন্তু কিভাবে জানবে? রাতে মোহনার অনেক পুরানো একজন অনলাইন ফ্রেন্ডকে ইয়াহু মেসেন্জারে পেল মোহনা। তার নাম আকাশ, বাংলাদেশে থাকে। মোহনা তাকে বলল, "তুমি আমার একটা কাজ করে দিবা?"
আকাশ বলল, "অবশ্যই দিব, বলো, কি করতে হবে?
মোহনা বলল," আজ আমার এক ফ্রেন্ডের বিয়ে হওয়ার কথা। তোমাকে আমি তার মোবাইল নম্বর দিচ্ছি, তুমি তার সাথে কথা বলে জানবা, বিয়ে টা হয়েছে কিনা।"
আকাশ খুব আন্তরিকভাবে মোহনাকে বলল, আমি তোমাকে ইয়াহু তে কল দেই, তার পর মোবাইলে লাউড স্পিকার দিয়ে কথা বলি তোমার ফ্রেন্ডের সাথে, তুমি নিজেই শোনো সে কি বলে।
তার পর আকাশ হাসানকে ফোন করলো, হাসান ফোন ধরলো। অনেক দিন পর হাসানের কথা শুনলো মোহনা। আকাশ বোকার মত জানতে চাইল, "ভাই আজ আপনার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে টা কি হয়েছে?" এমন কথার উত্তর যে হাসান দিবে না, মোহনা তা ভালো ভাবেই জানত। তবে মোহনা হাসানের আশে পাশের মানুষ গুলোর কথা শুনেই বুঝতে পারলো, হাসানের বিয়ে সুষ্ঠভাবে হয়েছে।
মোহনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আজ মোহনা জয়ী। তার কষ্ট সফল হয়েছে। কিন্তু দুঃখ একটাই, হাসান মোহনাকে না জানিয়ে বিয়ে করলো। কেন এমন করলো হাসান? হাসান কি মনে করে, মোহনা কি হাসানের পথে বাধা হয়ে দাড়াতো? নাকি অন্য কিছু? হঠাৎ মোহনার মনে হয়, হাসান ৩ মাস আগে একদিন বলেছিল, "বেশি দিন তোমাকে বিরক্ত করবো না। তুমি যদি আমাকে সহ্য করতে না পারো, তাহলে কয়টা দিনের জন্য অভিনয় করো।" তার মানে কি? হাসান কি মোহনার সাথে অভিনয় করেছে? মোহনার সাথে শুধু টাইম পাস করেছে? হাসান মোহনাকে ফারহানা ভেবে একদিন বলেছে, হাসানের যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে অনেক আগে থেকেই পরিচয় আছে। তার মানে কি? হাসানের বিয়ে কি আগে থেকেই ঠিক ছিল? নাকি হাসান মোহনার উপর প্রতিশোধ নিল? শেষ মুহূর্ত পর্যন্ত হাসান বলেছে, মোহনাকে সে কখনো ভুলতে পারবে না। হাসান কি এটাই চেয়েছিল, সে মোহনাকে না জানিয়ে চুপি চুপি বিয়ে করে ফেলবে, আর মোহনা সারা জীবন এটা ভেবে কষ্ট পাবে, কেউ একজন তার জন্য অপেক্ষা করে বসে আছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে মোহনার।

বারান্দায় দাঁড়িয়ে রাতের পৃথিবী দেখছে মোহনা। আকাশে অনেক তারা জ্বল জ্বল করছে। মোহনা আকাশের বিশালতায় চেয়ে বললো, " তোমার নতুন জীবনের প্রতিটি রাতের আঁধার যেন এমনই আলোকোজ্জল হয়"

(অসমাপ্ত)


সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৯
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×