বন্ধন...
রোকেয়া ইসলাম।
জোছনার ভরা সৌন্দর্য নিয়ে,
যখন আকাশ ঘুমিয়ে থাকে।
রাতের প্রকৃতি যখন ঘুমে অচেতন,
ঠিক তখনি তুমি আস শিশিরের শব্দের মত।
নিস্তব্ধ রাতের নিরবতা ভেঙ্গে,
রাত জেগে থাকা- ঘুমহীন দুটি আঁখিতে।
তুমি আছ আমার এই মন জুড়ে।
থাক নিজস্ব সত্তার সংযমে,
একান্ত অনুভুতিতে,
আমার সমস্ত মন ও মননে,
এই হৃদয়ের গভীর কোটরে।
তোমাকে নিয়েই আমার যত আনন্দ।
হাজারো সুখের রাশিমালা।
আমার আগামীর হাতছানি।
তুমি যেন সুদুর নীলিমার--
হাস্যউজ্জ্বল চাঁদ।
আস্তগামি সূর্যের লাল আভা।
লক্ষ কুঠি তারায় খচিত রাত্রি।
কলরবে চঞ্চল ঝরনাধারা।
তুমি এবং আমার সপ্নের মধ্যে
কোন পার্থক্য নেই।
আমি তোমাতে খুঁজে পেয়েছি
এক নতুন জীবন।
তুমি অদৃশ্য এক মায়াময় বন্ধন।
মন উদাশ করা ভালোবাসা।
তোমাকে নিয়ে সুখের স্মৃতির আবেশগুলি,
সবসময় আমাকে ঘিরে রাখে।
মনে হয় যেন সপ্নের পথ ধরে,
আমি তোমার এতটা কাছে চলে এসেছি।
যেখান থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যায়,
হৃদপিণ্ডের স্পন্দন অনুভব করা যায়,
এভাবেই থেক তুমি আমার জীবন জুড়ে।
আমার মন ও মস্তিস্কের সঙ্গী হয়ে......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



