আমি আজ চলে যাচ্ছি..................
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরি আমি আজ চলে যাচ্ছি..................
তোমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছি আমি। আর কোনদিন আমি তোমাদের মাঝে ফিরবো না। কখনো আর তোমাদের সাথে দেখা হবেনা। জানিনা তোমরা আমাকে মনে রাখবে কিনা। হয়তো চিরদিনের জন্য ভুলে যাবে...... মুছে ফেলবে তোমাদের মন থেকে। বিশ্বাস কর আমি তোমাদের অন্তরে থাকতে চাই সারাজীবন। কখনো সুখের স্মৃতি হয়ে আবার কখনো দুঃখের স্মৃতি হয়ে।
চাইলেই কি সব কিছু করা যায়? ভুলে যাওয়া যায় সবকিছু? আমি যেতে চাইনি। কিন্তু এই প্রকৃতির নিয়ম যে বড় অদ্ভুত। তাই সেই নিয়ম মেনেই আমাকে চলে যেতে হচ্ছে। যদি কোন কষ্ট দিয়ে থাকি তাহলে তা মন থেকে মুছে ফেলো। ক্ষমা করে দিয়ো আমাকে। বিদায় বন্ধু বিদায়....................................
............
............
............
............
............
............
হ্যাঁ বন্ধুরা এই আকুতি ভরা কথাগুলো কেবল বিদায়ী বছরের শেষ দিনের কথা। আজ ১৪১৯ সালের শেষ দিন। অনেক ভালো মন্দ মিলিয়েই কেটেছে এই বছরটা।
হয়তো কারো জীবনে এই বছরে সুখের পাওনা বেশি আবার কারো জীবনে দুঃখের পরিমাণটাই বেশি। সুখ আর দুঃখ মিলিয়েই আমাদের জীবন। তাই আশা করি সব দুঃখকে ভুলে গিয়ে আমরা আবার নতুন করে নিজেকে সাজাতে পারবো। পুরানো বছরের সুখের স্মৃতিগুলি সাথে নিয়ে নতুন আনন্দ দিয়ে ভরিয়ে তুলতে পারবো ১৪২০ সালের প্রতিটা দিন। তাহলে শুরু হোক পথ চলা..................
সবার প্রতি রইলো নববর্ষের প্রাণঢালা অভিনন্দন। ভালো থেকো সবাই প্রতিটিক্ষণ। শুভ হোক নববর্ষ ১৪২০।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন
৪. কুয়াশার ভেতরে ও বাইরে
পরের দুটো সপ্তাহ কেটে গেল এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লুকোচুরির মধ্য দিয়ে। শামিত নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করল যে সে ক্যাভেনডিশ ব্যাংকের একজন সামান্য চুক্তিভিত্তিক কর্মচারী মাত্র,...
...বাকিটুকু পড়ুন