somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে নিয়ে কাটানো সেই সময় গুলো...আমার কাছে এখন কেবলি নষ্টস্মৃতি...।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নষ্টস্মৃতি।

তোমাকে নিয়ে গড়া স্বপ্ন গুলো এখন শুধুই স্মৃতি।
সময়ের হাত ধরে চলে এসেছি অনেকটা পথ,
অনেক-দিন, অনেক-মাস, অনেক-বছর।
তুমি এখন আমার কাছে শুধুই অতীত,
কেবল ফেলে আসা কিছু স্মৃতি।

তোমার কথা এখন আর তেমন একটা মনে পড়েনা।
ক্ষয়ে যাওয়া সময়ের হাত ধরে-
বদলে গেছে অনেক কিছু, বদলে গেছি আমি,

অথচ এখনো আছে সেই ঝরনা তলা,
দোলনা ঝুলানো আম বাগান।
কল তলার বেলি আর গন্ধরাজেরগাছটা-
দক্ষিণের বারান্দার পাশে সেই পাতাবাহার,
আর পিছনের লেবু বাগান, পুকুর ঘাঁট,
সবকিছু আছে সেই আগের মতই।

লেবু ফুলের গন্ধ তোমার খুব প্রিয় ছিল!
সেই ফুলের গন্ধে এখনো মাতাল চারপাশ,
জোনাকিরা এখনো রাত ভর আলো ছড়ায়,
আকাশে তারার মেলা আর মেঘেদের ভেসে বেড়ানো-
এখনো আগের মতই, কিছুই বদলায়নি,
শুধু বদলে গেছ তুমি- আর বদলে গেছি আমি।

স্মৃতি হাতরে দেখি, তোমার দেয়া কষ্টের ক্ষতগুলি,
অনেকটাই ভরাট হয়ে গেছে,
অবিরাম ঝরে পড়া রক্ত ক্ষরণের দাগগুলো,
এখন আর নেই, মিশে গেছে একে-বারেই।
পড়ন্ত বিকালেরসূর্যাস্তের মত,
শেষ স্মৃতির আলোটুকুও বিলীন হবে-
খুব অল্প সময়ের ব্যবধানে।

কত রাত নির্ঘুম কাটিয়েছি তোমায় ভেবে!
একাকীত্ব আর অপেক্ষায় কেটেছে কতসময়,
আজ আর তা মনেও পড়েনা।
তোমার কথা মনে হলেই কেবল মনে পড়ে!
কি দারুন ভাবে খেলেছ তুমি মন ভাঙ্গার খেলা,
কত পারদর্শী অভিনয় তোমার,
আঘাতে আঘাতে রক্তাক্ত করেছ প্রতি নিয়ত।

তবু জীবনের কাছে হার মানিনি আমি,
নিজেকে সাজিয়েছি নতুন ভাবে।
আজ আমি ভালো আছি।
অনেক অনেক ভালো আছি।
তোমাকে নিয়ে কাটানো সেই সময় গুলো
আমার কাছে এখন কেবলি নষ্টস্মৃতি...।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬



ইরানের মাটি পানি ও আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য খুবই অনুকূল পরিবেশ। বাংলাদেশের তুলনায় ইরানের সমতল ভূমি কম তারপরও ইরানে গম উচ্চ ফলন হয়। ভোজ্য তৈল জাত শষ্য উচ্চ ফলন... ...বাকিটুকু পড়ুন

ধোলাই-৭১

লিখেছেন মায়াস্পর্শ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:২২



মধ্যপ্রাচ্যে আছি। দেশে ফেরার টিকেট কাটা ছিল ২ তারিখে। এর মধ্যেই শুরু হয়ে গেলো যুদ্ধের দামামা।আমি আরবি বুঝিনা। এয়ারপোর্টে কাউকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে বলে ''খালাস খালাস'' মাফি মাফি।... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দিলে কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা মার্চ, ২০২৬ রাত ১০:১৩


সম্প্রতি শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 'জিহাদের' ডাক দেওয়া হয়েছে। ইরানের সার্বভৌমত্ব ও ধর্মীয় কর্তৃত্ব রক্ষার দোহাই দিয়ে এই আহ্বান জানানো হলেও,... ...বাকিটুকু পড়ুন

হা হা রিয়্যাক্ট না করে কেউ যাবেন না

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই লোকটা বছরের পর বছর ধরে প্রকাশ্যে আমেরিকা ও ইসরাইলের ধ্বংস চেয়ে আসছে, তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার মত ভয়ঙ্কর হুমকি দিয়ে আসছে; অথচ যুদ্ধ শুরুর... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

×