মন খারাপের অনুকাব্য [বাট, আমার মন ভালো 

]
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
রোদ ঝলমল আকাশটাকে
খুব ভালো লাগলে
মনে হয় এই ভালো লাগাটা
আজীবন রাখি আগলে।
হাজার রকম ভালো লাগা
মনের ভিতর গোপন থাক
জ্যোৎস্না ভরা ঐ চাঁদটা
মন থেকে মুছে যাক।
২
মনটা যখন
ভীষন রকম খারাপ
হোক না খানিক
নিজের সাথে আলাপ।
চুপি চুপি একা একা
আপন মনে হাসা
নিজকে একটু অনেক খানি
একান্তে ভালো বাসা।
৩
আকাশের মন খারাপ হলে
কাঁদতে পারে যখন-তখন
দুঃখ সব ঝেড়ে ফেলে
নীল রঙ্গে সাজায় নিজের ভুবন।
আমরা তো সব অভাগা
পারি না কাঁদতে আপন মনে
লজ্জা লাগে, সামনে সবাই
কাঁদতে হয় গভীর বনে।
৪
দূর আকাশের চাঁদটা
আমার হাতের মুঠোয়
চাঁদের বুঁড়ি জানে না তা
চরকির পাশে ঘুমোয়।
তোর জন্য এনেছি চাঁদ
এখন কি তুই খুশি?
হাসলে খানিক অভয় পেয়ে
তোর পাশে বসি।
বিঃদ্রঃ মাঝে মাঝে মনটা খারাপ থাকবেই, এটাই সাভাবিক। সব সময় যদি মন ভালোই থাকে তবে মন ভাল থাকাটা কে নিরামিষ মনে হবে। তাই মন খারাপ নামক অনুভূতিটা সবার মনেই মাঝে মাঝে ঘুরে যাক পিকনিক স্টাইলে


সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন