somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্পাসডাঙ্গায় ছিলেন কবি কাজী নজরুল ইসলাম।

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুয়াডাঙ্গা জেলের দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে আমার জন্ম। বাংলাদেশের আর দশটি গ্রামের মতই আমার গ্রামটি অনেক সুন্দর। গ্রামে প্রায় ৮০০০ হাজার লোকের বসবাস। তারা অত্যন্ত শান্ত স্বভাবের। অধিকাংস মানুষেরই উপার্জনের এক মাত্র মাধ্যম কৃষিকাজ করা।
এবার আসুন আসল কথাই আসা যাক।
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে যে পথটি কার্পাসডাঙ্গার ওপর দিয়ে মুজিবনগর চলে গেছে, তার পাশ দিয়ে একটু ঢালুপথ পেরোলেই আটচালা একটি ঘর। খড়ের চালের ঘরটি বেশ পুরনো। মাঝেমধ্যে খড় পাল্টে নতুন করে ছাওয়া হয়। এই ঘরটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বহন করছে। এখানে এসে কবি থেকেছেন, লিখেছেন বেশ কিছু কালজয়ী লেখা।
নজরুল গবেষকদের মতে, ১৯২৬ ও ১৯২৭ সালে কবি কার্পাসডাঙ্গায় দীর্ঘসময় অবস্থান করেন কবি। ওই সময় কার্পাসডাঙ্গার ভৈরব নদের তীরে বসেই সাহিত্যের একটি উল্লেখযোগ্য অংশ রচনা করেছেন। টানা দুই মাস তিনি ঘরটিতে ছিলেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের ভৈরব নদের তীরে কবির স্মৃতিঘেরা কার্পাসডাঙ্গা। নজরুল গবেষক এম ইব্রাহিম তাঁর বইয়ে লিখেছেন, তিনি থাকতেন হর্ষপ্রিয় বিশ্বাসের আটচালা ঘরে। হর্ষপ্রিয় ছিলেন তৎকালীন নদীয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক। এখন তাঁর উত্তরসূরিরা নিজ অর্থ ব্যয় করে নজরুলের স্মৃতিঘেরা বাড়িটি টিকিয়ে রেখেছেন। ১৯২৬ সালে বিপ্লবী হেমন্ত কুমার ও মহিম সরকারের আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম কলকাতার আমহার্স্ট স্ট্রিট থেকে সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন। নজরুল গবেষক এম ইব্রাহিম তাঁর গ্রন্থে আরো লিখেছেন, সে সময় ভারতবর্ষে চলছিল ব্রিটিশবিরোধী আন্দোলন। আন্দোলনের হাওয়া বয়ছিল কার্পাসডাঙ্গায়ও। কবি নজরুল গঠন করেছিলেন 'শ্রমিক প্রজা কৃষক পাটি'। মূলত স্বদেশি আন্দোলনের নেতাদের উৎসাহ দিতেই পার্টির পক্ষে কবি কার্পাসডাঙ্গায় আসেন। এখানকার জীবনযাত্রা ও পরিবেশ তাঁকে সাহিত্যকর্ম মৃত্যুক্ষুধা ও পদ্মগোখরো এবং লিচুচোর কবিতাসহ অনেক গান লিখতে সহায়ক হয়েছিল।
স্মৃতিঘেরা সে বাড়িতে এখন থাকছেন হর্ষপ্রিয় বিশ্বাসের পরিবারের সদস্যরা। আট বছর আগে মারা গেছেন হর্ষপ্রিয় বিশ্বাসের ছেলে প্রদ্যুত বিশ্বাস। তাঁর দুই ছেলে-প্রকৃতি বিশ্বাস ওরফে বকুল বিশ্বাস ও প্রণতি বিশ্বাস ওরফে মধু বিশ্বাস এখন ওই বাড়িতে থাকেন। যে ঘরে কবি থাকতেন সেই ঘরে সস্ত্রীক থাকেন বকুল বিশ্বাস (স্ত্রী মণি বিশ্বাস ও তাঁদের দুই সন্তান দ্বীপ বিশ্বাস ও পাপিয়া বিশ্বাস)। বকুল বিশ্বাস জানান, ছনের এই ঘরটির পেছনে প্রতিবছরই কিছু টাকা খরচ হয়। তিনি বলেন, 'এই ঘরটি ভেঙে একই স্থানে একই আদলে একটি কংক্রিটের ঘর তৈরি করে পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেওয়াই আমার ইচ্ছা। কিন্তু সামর্থ্যে কুলাচ্ছে না।' সরকারিভাবে কোনো উদ্যোগ নিলে জমি দেওয়াসহ সার্বিক সহযোগিতা করার ইচ্ছা আছে পরিবারের সদস্যদের।
কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে ১৯৯০ সালে কবির জন্মজয়ন্তী উৎসব পালন এবং নজরুল মেলাও বসেছিল এই কার্পাসডাঙ্গায়। পরবর্তী সময়ে প্রতিবছরই কার্পাসডাঙ্গা নজরুল মঞ্চে স্থানীয় উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। তবে এ বছরই প্রথমবারের মতো কবি কাজী নজরুলের জন্মজয়ন্তি পালিত হয়েছে সরকারি উদ্যোগে। চুয়াডাঙ্গার নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, 'যে আটচালা ঘরে কবি থাকতেন, তার পাশেই একটি পুকুর। পুকুরটির চারপাশে তালগাছ ছিল, পাশে লিচু বাগান। ওখানে বসে কবি লিখেছেন লিচুচোরসহ আরো অনেক লেখা। বিভিন্ন বই থেকে জানা গেছে, কবি এখানে অবস্থানকালে মহিম সরকারের মেয়ে আভারানী সরকার কবির কাছে গান শিখতেন। তাঁদের কেউ এখানে এখন আর নেই। প্রতি বছর এখানে কবির জন্ম ও মৃত্যু দিবস পালিত হয়ে আসছে, এখানকার ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন হলে। কবির স্মৃতি রক্ষার্থে এখানে কবির নামে কমপ্লেক্স তৈরি করার দাবি জানানো হয়েছে।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×