somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমে উঠেছে শেষ মুহূর্তের নীরব চাঁদাবাজি।

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে আমার সিম নিবন্ধন করতে গেছিলাম বাসার সামনের দোকানে (কল্যাণপুর)। নতুন ভোটার হওয়ার কারণে নির্বাচন কমিশনের ওয়েব সাইট থাকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিয়ে গেছিলাম। দোকানদার মামা আইডি কার্ডের ফটোকপিটা ভালো করে দেখলো। তার দেখার ভাব খানা এমন যে আমি তার জমি জায়গা লিখে নিচ্ছি। আর সে না পড়ে সিগনেচার দিবেন না। যাক তারপর সে আমার সিম নিবন্ধন শুরু করলো। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে দোকানদার মামা আমার কাছে ২০ টাকা দাবি করলো।
আমি জিজ্ঞাসা করলাম মামা কিসের টাকা????
মামা উত্তর দিলো আপনার সিম নিবন্ধন করে দিলাম তার টাকা।
আমি কইলাম মামা টাকা নেওয়ার তো কোনও নিয়ম নাই আপনি কিসের লাইগা টাকা নিবেন।
তিনি আমাকে বললেন বললেন আমি দোকানের কাজ বাদ দিয়া আপনার সিম নিবন্ধন করলাম তার জন্য আপনাকে টাকা দিতেই হবে।
আমি তারে কইলাম আমারে একটা লিখিতো দেন, যে টাকা ছাড়া সিম নিবন্ধন করা হয় না।
তিনি আমার কথা শুনে কিছুটা বিব্রতকর অবস্থা মধ্যে পড়ে চুপ হয়ে গেলেন। ঠিক ওই সময় তার পাশে থাকা একটি দালাল টাইপের মানুষ বলে উঠলেন আপনি করলে করেন, না করলে করেন না। কিন্তু টাকা ছাড়া এখানে সিম নিবন্ধন হয় না।
দালালের কথা শুনে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি। চুপচাপ ২০ টাকা করে মোট ৬০ দিয়ে ৩ টা সিম নিবন্ধন করে নিয়ে চলে আসলাম। কারণ আমি কয়জন দোকানদারের সাথে কথা কাটাকাটি করবো, আমার এলাকার সব দোকানের চিত্র একই। টাকা না দিলে কেউ সিম নিবন্ধন করে না।
মাননীয় প্রতিমন্ত্রী আমি আপনার সিম নিবন্ধন করার সিদ্ধান্তকে স্বাগত জানায়। কারণ এটা একটা যুগ উপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি। কিন্তু সিম নিবন্ধনের নামে মোবাইলের দোকানদাররা সাধারণ মানুষের পকেট যেভাবে কাটছে, এটা আমি মেনে নিতে পারলাম না।
আপনি বলেছিলেন সিম নিবন্ধনে কোন অভিযোগ আসলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন - আমরা অভিযোগ টা করবো কোথায়??????

শেষ সময়ের সিম নিবন্ধন চলছে বলে তারা যা ইচ্ছা তাই করবে এটা ঠিক না।
বন্ধ হোক এই নীরব চাঁদাবাজি।


সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×