ভাই ঘুমের ঔষধ আছে ।
- দোকানদার মুখ শক্ত করে বলল আমার দোকানে কোন ঘুমের ঔষধ নাই।
শুনেই মনে হল মিথ্যা বলছে, কিছু না বলে পাশের দোকানে গেলাম।
রিস্ক না নিয়ে এইবার খুব অসহায় ভাব নিয়ে দোকানদার কে বললাম ভাই ঘুমের ঔষধ আছে।
দোকানদার কিছু সময় তাকিয়ে থেকে বলল আছে, কোনটা দিব?
অনেকদিন পর পরীক্ষার হলের প্রস্নপত্রের কথা মনে পড়ল!!
যাইহোক দোকানদার আমার মনের কথা বুঝে একটি ট্যাবলেট দিল এবং এটাও বলল আর যেন না দেখি।
আমি বললাম দাম কত?
বলল দুই টাকা।
ভাই দামি কোন ট্যাবলেট নাই?
দোকানদার-
নেও এইটা পাঁচ টাকা।
যাইহোক এই দামি ঘুমের ঔষধ খেয়ে প্রায় ঘণ্টা দুই ঘুমানর চেষ্টা করছি এবং আফসোস হচ্ছে আরও দামী ট্যাবলেট না কেনার জন্য...
**পুরো কাহিনী মনে করে সান্ত্বনা পাচ্ছি এটা ভেবে যে "টাকা দিয়ে ঘুম কেনা যায় না" এবং আমার খুব বেশি টাকা নেই তাই ঘুম আসবেই......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




