আজকে মন ভীষণ খারাপ । ফেসবুক এ শুধু গাজা গাজা করে সবাই চিৎকার করতেছে । অবশ্য খুব বেশীদিন এই জিনিস মার্কেটে থাকবো না। এইতো কিছুদিন আগেও সিরিয়া ছিল আলোচ্য বিষয় এবং এর আগে শাহাবাগ, আরও একটু আগে গেলে মিশর। যাইহোক মিশর এর পর সবাই মিশর রহস্য দেখল, শাহাবাগের পর দেখল নাস্তিকবাধিতা। সিরিয়া আমাদের মার্কেটে নাই কিন্তু এখনও সব আগের মতই চলতেসে। সিরিয়া মার্কেট না পাওয়ার কারনটা কেউ কি বুঝছে। অবশ্য বুঝার কাম কি আছে এইখানেতো আর ধর্মের বেবসা নাই তাই জনগনের লগে তামাশার ও কোন কাম নাই। এখন আসি গাজার বিষয় নিয়া। এইটা ভালা মার্কেট পাইসে দুইদিনে, মানুষজন ( এই অথম নিজেও) সব্বাই প্রোফাইল এর ছবি পরিবর্তন করতেসে এক সাথে। ভাই মাইন্দ খাইয়েন না, আমি খালি জিগাই ইসরাইল এর ভাই বন্ধুরা কি আপনের এই ছবি দেইখা বোম একটা দুইটা কম মারব। দাঁড়ান ভাই সাহেব, জবাব কি দিবেন বুঝছি... কইবেন এইটা ভদ্র লোকের প্রতিবাদ!!! জী ভাই আফনে ভদ্রলোক, আমি মিছাই ফউল কথা কইতেছি। যাইহোক ভদ্রলোকের পরবর্তী কর্মসূচী হইব শাহাবাগের মোড়এ প্রতীবাদ কর্মসূচী এবং আশা করি সকলেই যাইবেন... দাঁড়ান ভাই সাহেব যেই রদ্র আর রোজার কষ্টে এত্ত কিছু করণের কাম নাইক্কা, ইভেন্ট এ জয়েন দিলেই হইব (আমি নিজেও আলবৎ দিমু)। ভাই অনেক কষ্ট করছেন তাইলে দুইটা দিন আরও অপেক্ষা করেন... অন্তত ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুরু হউয়ার আগপর্যন্ত। নতুন বিষয় চলে আসব । তখন ভদ্রলোক ভামস আর্জেন্টিনা, জার্মান মেশিন লিখার সময় এই অধমের কথা মনে রাইক্ষেন। যাইহোক এতকিছু কইয়া গলাটা শুঁকাইয়া গেছে... Pepsi খাইয়া গলাটা ভিজাইয়া আসি...ভাই মাফ কইরা দিয়েন কি লইয়া কথা শুরু করছিলাম এক্ষন আর মনে নাই তয় আমিও বাঙ্গালী এইডা মনে আছে...
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।