somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের মোল্লার ফাঁসীর আনন্দে কিছু কথা

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শেষে প্রবল দুঃসময়ের সাথে যুদ্ধ করেই আমাদের সবাইকে টিকে থাকতে হয় যার যার জগতে , নিঃসঙ্গ । পাশের ঘরে অবস্থানকারীর সাথেও অদেখা তবু অনতিক্রম্য এক দূরত্বের সাগরে ডুবে যাওয়া থেকে নিজেদের বাঁচাবার প্রানান্তকর চেষ্টা । অনেকেই সমঝোতা করে নিজেদের শারীরিক , মানসিক কিছু দিনের জন্য বর্ধিত করে নিজেদের প্রবোধ দেয় । অপরদিকে অনেকেই সেই সমঝোতার চিন্তা করাকেই হেমলক মনে করে আত্মাহুতি দেয় , সেই পালাপর্ব চলে দীর্ঘদিন যাবত । বিস্তর প্রস্তুতির পর একসময় তা স্লো পয়জনের মতো কাজ করতে আরম্ভ করে , এখানেই সীমাবদ্ধ থাকুক এই উপাখ্যান ।

যেই বৈরী , অসহিষ্ণু , অগণতান্ত্রিক সমাজে আমরা বসবাস করি তার কাঁদা , বিষ্ঠা দিনের শেষে আমাদের প্রত্যেকের গায়েই লাগে । আমরা প্রত্যেকেই পীড়িত হই , পীড়কের ভূমিকায় অবতীর্ণ হই । এই চিত্র রাজনৈতিক মতাদর্শ নিরপেক্ষ । লিবারেল , জাতীয়তাবাদী , কমিউনিস্ট যেই হোক তারা প্রত্যেকেই যার যার পরিসরে অগণতান্ত্রিক চিন্তা-চেতনা দ্বারা প্রভাবিত এই সত্য অস্বীকারে আর যাই থাকুক বীরত্ব নেই । এই বাস্তবতায় না তৈরী হয় সংঘবদ্ধতা না চিন্তার বিকাশকে এক থেকে দুইয়ে পরিণত করা যায় । এক বিশ্রী পাটাতনের উপর দাঁড়িয়ে ভ্রমের আতশীকাঁচে অতীত পড়ে ফেলার , বর্তমান দেখবার , ভবিষ্যত আঁচ করবার ব্যর্থ চেষ্টা । মুখ থুবড়ে পড়ে যাওয়াটাই এর অনিবার্য পরিণতি । তার ব্যতিক্রম কিছু হয়ওনা ।

সাময়িক কিছু মুহূর্ত আসে , কিছু ক্ষণের উপস্থিতি দেখা দেয় । যোজন যোজন দূরত্বে বসবাস করেও পরস্পরের কাছাকাছি আসবার কিছুটা সুযোগ আসে । এই বাস্তবতা মাথায় রেখেই তাতে মানুষে মানুষে যোগ দেয় যে দিনের শেষে সেই একই মতভিন্নতা , সেই একই চিন্তার , মতাদর্শের রেষারেষির মধ্যেই নিজেদের টিকিয়ে রাখতে হবে । সেটা চলছে , চলবেই । সেটাই চিরস্থায়ী , সাময়িক ঐক্যের বিষয়টি আপেক্ষিক । তবুও সেই সাময়িক ঐক্যের উপলক্ষ্য যদি আনন্দজনক কিছু হয় , হয় প্রাণের কোন দাবীর পথে সামান্য এগিয়ে যাওয়া তবে সেই সময়ের জন্য সেই আনন্দকে সযত্নে সংরক্ষণ করলে ক্ষতি নেই বিশেষ কিছু । এই অনস্বীকার্য সত্যকে স্মরণ করেই যে এই ঐক্য আপেক্ষিক , চিন্তার-মতাদর্শের সংগ্রামটাই চিরস্থায়ী । তার কষ্টিপাথরেই প্রকৃত বন্ধু নির্ণিত হয় । কিন্তু সেই যে লিখলাম , সাময়িক ঐক্যের উপলক্ষ্যটি আনন্দজনক কিছু হলে সেই সময়গুলোকে সংরক্ষণ করলে ক্ষতি নেই বিশেষ , সঞ্চয় হয়ে থাকলো মূহুর্তগুলো ।

চিন্তা-মতাদর্শের , লক্ষ্যের অজস্র পার্থক্য বিরাজমান থাকলেও যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীর সাথে একমত সবাইকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে কাদের মোল্লার ফাঁসী কার্যকর উপলক্ষ্যে অভিনন্দন ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×