আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
সত্য কোন কথা বলার আগে যেখানে
আমাকে দুইবার ভাবতে হয় , অতঃপর আমি নিরুচ্চারিত থাকি ।
আমি একটি বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
বাচনিক মিথ্যাচারে নিজেদের ভাস্বর করে তোলা
একপাল বোধহীন চতুষ্পদকে সম্বোধন করতে গিয়ে
কন্ঠে চাটুকারীতার সমগ্র ঢেলে “ স্যার “ বলে গলে পড়ি ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
যাকে ‘ হারামীর বাচ্চা ‘ গালির কমে কিছু বললে
যেই গালি স্রেফ সস্তা হিরোইজমে ভরা
আবর্জনায় পরিণত হয় ,
তখন আমি ‘ নিষ্ঠুর ‘ , ‘ পাষন্ড ‘ ইত্যাদি মেঠো শব্দ বকে ,
প্রতিবাদ করেছি ভেবে হৃষ্টচিত্তে পোঁদে হাত বুলাই ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
নিজের প্রিয়জনের কাছে
প্রতিবাদমুখর এক সত্তায় নিজেকে
উপস্থাপন করার ছক কষে যাই প্রতিনিয়ত ,
হৃদয়ের আঙ্গিনায় একরাশ আদিমতাকে লালন করে ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
একটা জরাজীর্ণ এলুমিনিয়ামের থালায়
শুষ্ক কিছু কার্বোহাইড্রেট যোগাতে
রাস্তায় হেগে রাখা থেকে শুরু করে
কামাতুরের বীর্যে নিজেদের মিশিয়ে নিচ্ছে
কোটি কোটি গর্ভধারিণী ,
তখন নিজের প্রিয় শার্টে
ঘামের নোনা দাগ কেন লেগে থাকবে
ভেবে দুই ঘন্টা আমি মাটি করে দেই ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
দস্যুরা সব পালিয়ে গেলো , ‘ তোমায় ছাড়া
আমি বাঁচবোনা ‘ কাব্যে আমার মুখের বলিরেখাগুলো
আনন্দে ভরে উঠে , সেই কবি আমার কাছে নমস্য ,
উঁচু হাইরাইজ কিংবা হাইফাই শপিং মলের মুখে
মুতে দিয়েও সাহিত্য রচনা করে নির্ভীকজনায় ,
চৌদ্দগুষ্টির কেউ তার খবর আমাকে জানায়না ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
প্যানপ্যানে চিন্তায় নিজেকে ডুবিয়ে
মনে করি হয়ে গেছি একবিংশ শতাব্দীতে
ঐশ্বরিক ক্ষমতা প্রদত্ত কোন রক্ষক ।
নিজের শোবার ঘরের ফাঁকা জায়গাটুকুও
এখনো অবধি একরত্তি বদলায়নি ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
আলবাল নাগরিক আবর্জনায় ড্রেনে করে
আসা তিনদিনের পুরনো মুতের মতো
নিজেকে বিনাচিন্তায় ভাসিয়ে দেই
নষ্ট সময়ের নষ্টতম স্রোতে ,
এদিকে ভাবতে ভাবতে আমার
মাথার চুল নাকি একটু একটু
সাদা হতে শুরু করেছে ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
আমার মুখে এতোসব সভ্যতাবর্জিত
শব্দমালা শুনে অনেকে কানে হাত দেবে ,
কেউ কেউ অতি উৎসাহী হয়ে
আমাকে হত্যা করার পরামর্শও
বুঝি দিয়ে থাকতে পারে ,
কিংবা আমাকে শহুরে কায়দায়
গ্রাম্যতায় পরিপূর্ণ একঘরে
করে রাখার পরিকল্পনা করা হতে পারে ।
তবু আমার রাগ হবেনা ,
সপ্তাহ পার হলেই
বিস্মৃত হবো
একশো আটষট্টি ঘন্টা
আমার জীবন থেকে
হারিয়ে গেছে ,
স্রেফ সত্য বলবার জন্য ।
আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
কতশত অভিযোগ করে এলাম ,
প্রকাশিত হলো মনের গূঢ়তম ঊষ্মা ।
তবু প্রতিবার ‘ আমিই ‘ থেকে গেলো
কোন পঙতিমালায় ‘ আমরা ‘ শব্দটা জায়গা পেলোনা ।
অথচ আমরা প্রত্যেকেই একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,
প্রত্যেকে আমরা একটা বাঞ্চোত সমাজে বেঁচে আছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

