somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুরের আদর চাইনা মা আধাশিক্ষিত মানুষ সামলা

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদপুরের হাউজিং সোসাইটির আলো রাতেরবেলায় জ্বলে উঠলে প্রায়ই দেখি যেখানে সেখানে, বিশেষত ল্যাম্পপোস্টের ধারেকাছে কিংবা বসবার বেঞ্চির কাছাকাছি কুকুরেরা ঘুমায়। সাদা রঙের গর্বিত কুকুর হোক কিংবা কালো রঙের বিষন্ন কুকুর হোক তাদের নিদ্রার এই অদ্ভুত প্রবণতায় কোন তফাৎ দেখিনা। মানুষ তো আর না তারা। সাদা শুয়োরের এক রকমের শুয়োরপনা আর কালো শুয়োরের আরেক রকমের ইতরপনা। মাও সে তুং বেঁচে থাকলে সম্ভবত সাদা শুয়োর আর কালো শুয়োরের ব্যাখ্যাটা আরেকটু বিস্তৃত করতেন। বিশেষত সেই জনগোষ্ঠীর সাপেক্ষে যাদের হাজার বছরের ইতিহাসকে সারসংকলন করলে শুয়োরপনার ভার্সাটাইলেটি সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জিত হয়।

আমি রাস্তা পার হতে থাকি। কিছু জায়গা পরপরই বালির ঢিবি খুঁজে পাই। রাতের আলোতে জ্বলজ্বল করে। তবুও কাছে গেলে তাকে বেশ ম্রিয়মান দেখায়। অধিকাংশ পুরাদস্তুর শহুরে, মফস্বল থেকে শহরে উঠে এসে এই কূলেও ঠাঁই নাই ঐ কূলেও কেউ পোছেনা এই গোত্রের অতি উচ্চাকাঙ্খী যুবকযুবতীগণ তাদের মতো আর কি। টিএসসিতে ধ্যাবড়া ধ্যাবড়া পা নিয়ে চা খাওয়া কিংবা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামের কোন প্রোগ্রামে যখন তাদের সিরিয়াস ভঙ্গিতে বসে ততোধিক গুরুগম্ভীর কোন বক্তৃতা শুনতে দেখি তখন হুমায়ূন আহমেদের পোষা কুকুরের কথা মনে হতে থাকে। প্রয়াত লেখক আত্মজীবনীতে তার একটি পোষা কুকুরের কথা বলেছিলেন যে কিনা অত্যন্ত গুরুগম্ভীর ভঙ্গিতে গান শুনতো। যেন গানের প্রতিটি লাইনই তার বোঝাশোনার অন্তর্গত। ছিঃ ছিঃ ছিঃ এই সকল সম্ভাব্য গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এমন অপমানসূচক কথা? ভবিষ্যতে এদের অধঃস্তন হিসাবেই তো রুটি রুজির ধান্দা করতে হবে।

কিন্তু মোহাম্মদপুরের জ্বলজ্বল করতে থাকা নিষ্প্রাণ একাকী বালির ঢিবিগুলো আমাকে মুক্তি দেয়না। বারেবারে এই সামঞ্জস্যের কথা ভেবে আমি অস্থির হয়ে পড়ি। ল্যাম্পপোস্টের ধারেকাছে নিদ্রারত কুকুরদের তো অন্ততপক্ষে ঠাঁই হলেও আছে। তাদের কেউ একটা ঘাটায়ও না বিশেষ। কিন্তু এক ঠ্যাঙ মফস্বলে কি গ্রামে রেখে আসে আরেক ঠ্যাঙেই যেই বীরপুঙ্গবেরা গোটা শহর জয় করতে উঠে পড়ে লেগেছে তাদের নিয়ে কি করা? তাদের কে দেবে আশা? কে দেবে ভরসা?

অতঃপর মার্ক্সের শরণাপন্ন হই, “আধাশিক্ষিতদের পাছার কাপড় ছাড়া হারাবার কিছুই নেই। জয় করার জন্য আছে নির্বোধ দিয়ে ঘেরা সমগ্র শহরটাই।”

হাউজিং সোসাইটি পার হয়ে এলে একেবারে শেষ মাথায় দেখতে পাই একটি কুকুর ঘুম থেকে জেগে উঠে ল্যাম্পপোস্টের কাছেই নির্বিকার মুতে যাচ্ছে।

আমি সতর্ক হই। কুকুরদের বড্ড বেমানান এক তুলনায় এনে গর্হিত অপরাধ করে ফেলেছি। তাদের ঈশ্বর সম্ভবত প্রতিক্রিয়ায় ক্ষেপে গিয়েছেন। তারই ফলশ্রুতিতে এই কুকুরের জেগে উঠা কিনা কে বলতে পারে?
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×