একদেশে ছিল এক রাজা যিনি প্রজাদের প্রতি নির্দয় আচরণ করতেন। তো একদিন তিনি এক সুন্দরীর প্রেমে পড়েন। প্রেমের টানে রাজা বারবার তার সামনে আছড়ে পড়েন । সুন্দরী তাকে ফিরিয়ে দেয়। তার প্রেম সত্য এবং একমাত্র তিনি তাকে সবচেয়ে বেশি সুখে রাখবেন, রাজা তাকে বোঝানোর চেষ্টা করেন। এ কথায় সুন্দরীর মন গলতে শুরু করে। তিনি রাজামশাইয়ের জন্য শর্তসাপেক্ষে একটা পথ বাতলে দেন। শর্ত হচ্ছে, তাকে পেতে চাইলে প্রজাদের প্রতি তার নির্মমতা পরিহার করতে হবে। এবং যেদিন প্রজারা সব ভূলে রাজাকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেবে সেদিনই তিনি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজার বাড়ী যাবেন।
রাজা মহাচিন্তায় পড়ে গেলেন। এটা কি তার পক্ষে সম্ভব। এতোদিনের লালিত অভ্যাস কি তিনি এক মুহূর্তে ত্যাগ করতে পারবেন। তবু তিনি রাজি হয়ে যান। বাড়ী ফিরে রাজা হৈ চৈ শুরু করেন। তলব করেন রাজ্যের জ্ঞানী-গুণী মানে সুশীল সমাজের লোকদের। তাদের সামনে তার একটাই প্রশ্ন, কিভাবে তিনি প্রজাদের সঙ্গে মিশে যেতে পারবেন এবং তাদের ভালোবাসা পাবেন। তারা রাজার কাছ থেকে সময় প্রার্থনা করে জানান, এজন্য দরকার কিছু গোলটেবিল বৈঠক।
দীর্ঘ কয়েক মাস বৈঠক শেষে রাজাকে সিদ্ধান্ত জানানো হয়। এক টেকো জ্ঞানী বলেন, মশাই আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীতে একমাত্র উপাদান আলু ,যাকে সবকিছুর সাথে মেলানো যায়। আপনি আলুর কাছ থেকে শিক্ষা নিন।
সাবাস, এই বলে রাজা তাকে একটি রাষ্ট্রীয় পদক উপহার দেন।
শুরু হয় রাজা মশাইয়ের আলুযজ্ঞ। তিনি প্রজাদের ডেকে আলুর গুণাগুণ বলতে শুরু করেন। সবাই অবাক, ওমা রাজার কি হলো। তবে অনেকেই তার কথা মনোযোগ দিয়ে শুনে। রাজা হুকুম দেন যারা তার মতো আলুকে ভালোবাসবে তাদের ওপর কোন অন্যায় আচরণ করা হবেনা।
পরের বছর সবাই আলু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গত একবছর রাজা নিজে চাষীদের সঙ্গে নিয়ে আলুযজ্ঞ করায় তিনি নিজেও ভূলে গেলেন অত্যাচার আর নির্মমতার কথা। তিনি ক্রমশ ভালো মানুষ হতে লাগলেন। এখন তার সৈন্যরা পর্যন্ত আলু ক্ষেতে সময় কাটায়। ওদিকে রাজ্যের সামরিক শক্তি দূর্বল হয়ে পড়ে। আলু খেয়ে নাগরিকরা আলুর মতো স্বাস্থ্য লাভ করে।
একদিন হলো কি, পাশের দেশের সৈন্যরা আলুপ্রেমী রাজার দেশে ঢুকে পড়ে। তারা হত্যা করে রাজ্যের হাজারো মানুষ। ছিনিয়ে নেয় সুন্দরীকে । আর রাজাকে বন্দী করা হয় রাজ্যের হাজার হাজার টন খাওয়ার জন্য। বন্দীদশায় দিবা-নিশি রাজার একমাত্র সঙ্গী আলু।
আলোচিত ব্লগ
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন
"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন
ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন
রক্ষকই যখন ভক্ষক: মাদকের নীল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায় কার?
যাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।
সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।