প্রিয় সন্ধ্যাতারা,
আগে ভাগেই বলে নিই আমাকে দিয়ে নাটকিয়তা হবে না। নাটক সিনেমার ডায়লগও দিতে পারবো না। আর লেখার ভাষাও খুব অগোছালো। আসলে মনের কথা গুলোই হয়ত এমন। কোন কথার পর কোন কথা আসবে কেউ জানে না।
বিকেলে ঘুমিয়ে ছিলাম। ঘুমের ঘোরে না কি বাস্তবে আমি জানি না... 'তুমি' পাশে ছিলে আমার। আজগুবি মনে হচ্ছে??হওয়ার ই কথা । ঐ যে বললাম না কথার কোন সিকুয়েন্স নেই। কি করবা বল?? পাগলের পাল্লায় পড়লে মানুষের পাগল হতে বেশি দেরি লাগে না।
আচ্ছা, ঘুমের স্বপ্নে আকাশী নীল শাড়ি পড়েছিলে কেন তুমি?? তুমি কিভাবে জানো আকাশী রঙ আমার প্রিয় অনেক? তোমাকে বলেছিলাম? হয়ত.....কত কিছুই তো বলি তোমাকে।
জ্বর ছিল প্রচুর। তুমি জানার কথা না । জ্বরের সাথে পাল্লা দিয়ে মনে পড়ছিল তোমার কথা। হয়তো পাশে পাওয়ার একটু ইচ্ছাও ছিল। তুমি কিন্তু ঠিক ই পাশে ছিলে। বাস্তবে না হলেও স্বপ্নে। আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে। জানো ঐ অল্প সময় টুকুই আমার কাছে স্বর্গ মনে হয়েছে।
সীমিত ভালবাসা চাই তোমার কাছে। যে ভালবাসায় তুমি হাত ধরে বসে থাকবে,যে ভালবাসায় তুমি আড়চোখে দেখে নিবে আমাকে,যে ভালবাসায় নানা বাহানায় একসাথে থাকতে চাইবে,যে ভালবাসায় তুমি হবে ফুল আর আমি তার উপর শিশির,যে ভালবাসায় পূর্ণতা দিবে তুমি আমায়।
খুব বেশি বলে ফেললাম??
তোমায় নিয়ে কথা শুরু হলে যে শেষ হতে চায় না। আমি কি করবো বল??
আজ অনেক দূরে তুমি। শরীর টা দূরে তোমার। কিন্তু মনটা যে আমি কেড়ে রেখেছি। লুতুপুতু প্রেম ভালবাসা আমাকে দিয়ে হবে না। তুমি যেভাবেই ভালবাসা দাও আমি লুফে নিবো।
সবশেষে, ভালো থেকো তুমি। শুনেছি আগামী সপ্তাহের ফ্লাইটে দেশে আসবে তুমি। তোমাকে এই চিঠিটা দেব বলেই লিখা।
কিন্তু আফসোস একটা রয়েই যাবে। কেন জানো?? নিজ হাতে দিতে পারবো না। কেন পাড়বো সেটা জানতে চেয়ো না প্লিজ।
ভালো থেকো।
ইতি,
তোমার ধ্রুব।
পুনশ্চ: শ্বাসকষ্টের সমস্যাটা আবার বেড়েছে। এবার আর দেশে সম্ভব না। শেষ চেষ্টা দেশের বাইরে। পরশু ফ্লাইট। হয়তো আবার দেখা হবে দীর্ঘ ৬ বছর পর। হয়তো আর হবে না.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




