অনেকদিন পর অর্পার সাথে দেখা। তাও আবার ট্রাফিক জ্যামে হঠাৎ একটু দেখা। পাশাপাশি দু'টি রিকশার পর। বুকের ভিতরটা একটু কেমন জানি করে উঠল।
এইতো সেদিন টিএসসি তে শেষ কথা হয়েছিল। ৫ বছর কেটে গেল এর মধ্যেই!!
আচ্ছা শেষবার কি বলেছিলাম ওকে?? মাথার ভিতরটাতেও জ্যাম লেগে গেল। এত এত স্মৃতি এক সাথে ছুটে বের হতে চাচ্ছে ।
আচ্ছা ভুল না করে ছিলাম একটুই। তাই এত অভিমান? আমাকে কেন একটুও বুঝতে চেষ্টা করলো না ও?? নাহ... আর চিন্তা করতে পারছি না।
হঠাৎ একদিনের কাহিনী মনে পড়ে গেল। অনেক কষ্টে হাসি আটকালাম। চটপটি,ফুচকা ভীষণ প্রিয় ছিল অর্পার। আমাকে বিরক্ত করে ফেলতো একদম। মুখে কপট বিরক্তিভাব দেখালেও মনে মনে খুশী হতাম। তো যাই হোক একদিন ফুচকা খেতে চাইলে আস্তে করে ফুচকাওয়ালাকে বলে দিলাম ঝাল বেশি দিতে জানতাম ওর ঝাল সহ্য হয় না । তারপর সে কি অবস্থা !! চড় থাপ্পরও একটাও মাটিতে পড়ে নাই ।
যার সাথে এতটা জুড়ে ছিলাম,এত স্মৃতি জুড়ে ছিল তা দিনকে দিন কেমন জানি মলিন হয়ে যাচ্ছিল। ঝগড়া হতো প্রায় প্রতিদিনই। আবার ঠিক হতো। তারপর আবার ঝগড়া । খুব ছোটখাট ব্যাপার নিয়ে এত বড় বড় ঝগড়া কেন হচ্ছিল কেউ ই বুঝতে পারছিলাম না। সম্পর্কের শেষদিকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। যার সাথে ১ দিন কথা না বললে থাকা যেত না তার সাথেই মাসের পর মাস কথা নেই। দেখা নেই। আজব!! তাই না?? টিএসসিতে সেদিন কান্না চোখে ও বলেছিল -
"নিজের খেয়াল রেখো। সময়মত খাবা। সকালে তো ক্লাস মিস দাও ঘুমের জন্য। কেউ তো ডেকে দিবে না। সময় মত উঠে যেও। আর সিরিয়াসলি পড়াশুনা করবা প্লিজ। ভালো থেকো। "
জবাবে "হুমম" ছাড়া তেমন কিছুই বলতে পারি নাই। বুকের ছাতি ফেটে যাচ্ছিল। অনেক কথা মুখে এসেও ভাষা পাচ্ছিল না একদম।
খুব খারাপ দিন গুলো পার করেছি ওকে ছাড়া। ওর সাথে কাটানো সময় গুলোই জীবনের সবচেয়ে সুখের সময় ছিল হয়ত। আজ আবার দেখা সেই পরিচিত মুখের সাথে। একটুও চেঞ্জ হয় নি। সেই মোটা ফ্রেমের চশমা, সেই টিচার টিচার লুক। সবকিছুই আগের মতই আছে।
মানুষ যতই বলুক "ভুলে যাওয়া" সম্ভব তাও মনের ভিতরে কোথায় যেন একটু মায়া থেকে যায়, একটু সফট কর্ণার থেকে যায়। যেটা কারো দ্বারাই পূরণ হওয়া সম্ভব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




