somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রঙ্গীন ঘুড়ি
উড়তে ভালো লাগে,মেঘের সাথে লুকোচুরি ভাল লাগে। ভাল লাগে এক আকাশ তারা কে সাক্ষী রেখে নাবিকের মত পথ খুঁজে নিতে। চোখ বন্ধ করে একটা নীল সমুদ্র আকঁতে ভাল লাগে। আর ভাল লাগে "তুমি" তে হারিয়ে যেতে ।

বাস্তবতা ও আবেগ

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময়ে এসে বাস্তবতাকে একটু দূরে বসিয়ে রাখতে হয়। বাস্তবতা হচ্ছে বাবা'র মত আর "আবেগ" টা হচ্ছে অনেকটা 'মায়ের' মত।
কেন বললাম? ওই যে বাবা যখন পরিবারের সবার ভরণ পোষণে ব্যস্ত তখন মা ব্যস্ত সংসার থেকে আর একটু বাঁচিয়ে বাবাকে সাহায্য করা যতটা পারা যায়। একজনকে ফেলে অন্যজন চলতে পারে না।
জীবনটাও আসলে এমন। বাস্তবতার দৌড়ে যখন ক্লান্তি চলে আসে তখন বিচ্ছিন্ন কিছু মুঠো ভর্তি আবেগ জীবনকে উপভোগ্য করে তোলে । যে মানুষের চোখ থেকে কোনদিন জল পড়ে নি সেই মানুষটা সবচেয়ে বেশি দূর্বল।
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ গুলোর দরকার আছে অনেক। না হয় এক সময় বাস্তবতার দৌড়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে গেলে উঠে দাঁড়াবার শক্তিও থাকবে না।
আজকাল মানুষগুলো খুব বেশি আত্মকেন্দ্রিক । তাদের কাউকে আমি দোষ দিচ্ছি না। হয়ত সময়টাই এমন। আগের নিজের চিন্তা তারপর অন্যকিছু। কিন্তু এই সময়েও কিছু মানুষ আছে যারা এগুলো থেকে একটু বাইরে। নিজের সাথে সবাইকে ভাল দেখতে চায়,ভাল রাখতে চায়। যাদের এখন "বোকা" উপাধি দেয়া হয়। এই বোকা শ্রেণীর প্রাণীগুলোর জন্য খারাপ লাগে। যেখানে যাকে পায় ধরে রাখতে চায় আবেগ আর বাস্তবতা দিয়ে। শেষমেষ পেরে উঠে না। হেরে যায় আবেগ আর জিতে যায় বাস্তবতা ।
কিন্তু একটা ধ্রুব সত্য হলো জীবনের পড়ন্তবেলায় এই চরম বাস্তববাদী মানুষগুলো বুঝতে পারবে জীবনে তাদের অনেক কিছু পাওয়া হয় নি,অনেক অনুভূতি স্মৃতিতে জমা হয় নি,অনেক চোখের জলে শেষ হওয়া রাতগুলো পাওয়া হয় নি। তখন আফসোস করেই বা কি হবে? ফিরে কি যাওয়া যাবে ওই সময়গুলোতে? না। কোনভাবেই না।
তাই বাঁচিয়ে রাখুন আবেগগুলো,যত্ন করে তুলে রাখুন আলমারির সবচেয়ে সুরক্ষিত অংশে । বেঁচে যাবেন আপনি। এখন সাময়িক কষ্ট হলেও একদিন মন ভরে উঠবে আপনার। জীবনকে উপভোগ করতে চাইলে জীবনও আপনাকে অনেক উপায় দেখিয়ে দিবে।
বেঁচে থাকুক আমাদের এই অনুভূতিগুলো। :)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×