
অনেক বছর পরে-
"সেই" মানুষ ফিরে ঘরে ।
প্রশ্ন জাগে এতদিন কোথায় ছিলে?
ভুলের শহরে এক একটা রাত কেমন কেটেছে?
স্মৃতি হাতড়ে একটুও কি মন খারাপ লাগে নি!
মানুষটা মুখ খোলে না, শুধু তাকিয়ে থাকে -
অনমনে, কিছুটা অভিমান নিয়ে।
তার এ ফিরে আসা-
কাছের মানুষগুলোর মন খারাপের কারণ।
কেউ চায় নি ফিরে আসুক,
মানুষটার অস্তিত্ব ছিল কেবল -
স্মৃতির পাতায় আর ছবির ফ্রেমে।
মন নামের মানুষটা অবশেষে ফিরলো আবারো ।
খাঁচার ঘরে বন্দী থেকে আজ সে স্বাধীন-
মুক্ত আকাশে ভেসে বেড়ানো মেঘমালার মত।
কিছু রহস্য রহস্যই থেকে যায় সারা জীবন-
উত্তরগুলো নিশ্চুপ পালিয়ে যায়
কখনো কেউ জানে না , কেউ না ।
জীবন চলে যায় . . . .
সবশেষে অনেক বছর পরে-
আবার "সেই" মানুষ ফিরে ঘরে ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



