
তোমার হাত যেদিন আমায় ছুঁয়েছিল,
যেদিন আমার আমিত্বকে অনুভব করেছিলাম,
শুভ্র কাশফুলের মত স্পর্শ যেদিন পেয়েছিলাম-
আমি হেরে গিয়েছিলাম সেদিনই ।
আমি হেরে গিয়েছিলাম -
একটা মাত্র কাজল দেয়া চাহুনির মাঝে।
কি ছিল সেই চাহুনিতে?
কি জানি!
হয়ত কারো চোখের শিকলে বাঁধা পড়েছিল আমার চোখ।
আজ তুমি পাশে নেই -
হাত ছুটে গেছে হাত থেকে আমাদের,
আজ আমি আর হারাই না কারো চোখে,
আজকাল আর কেউ কাছে এসে বলে না -
"এই যে,হাত দু'টো ছাড়েন, এবার যে যেতে হবে "
সেই তুলো তুলো হাতের স্পর্শ ভুলার নয় ।
সেবার জ্বরের ঘোরে তোমার হাতের স্পর্শ পেয়েছিলাম !
হয়ত চালক মস্তিষ্ক মনকে বোকা বানাতে চেয়েছিল !
সেই থেকে আজ অবধি-
হাতটা যতটা পারি বুকের কাছাকাছি রাখি-
মনে হয় একটা প্রাণ হাতের মুঠোয় আমায়,
আমার হৃদয়ের ধুকপুকানি শুনতে পাচ্ছে !
কি আজব ! তাই না?
হাতের উপর একটা মিহি নরম হাত-
বিশ্বাস করুন আমি সেদিনই শেষবার হেরে গিয়েছিলাম,
ডুবে গিয়েছিলাম কারো অসম্ভব মায়াময় চোখের তারায় !
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



