
বয়স তখন আর কতই বা হবে পুচকো টার??
দেড় কি দুই মাস পার হবে কি জানি !
অথচ কি অদ্ভুত ছিল তার চাহুনি !
কি অদ্ভুত ভাবে হাসত ছোট্ট প্রাণটা ....
আজও মনে পড়ে যেদিন আমার আত্মাটা
প্রথম আমার বুক ছুঁয়ে গেছিল-
ঠিক সেদিনই বুঝে গিয়েছিলাম আমি
খোদ ঈশ্বর নেমে এসেছেন আমার ছোট্ট ঘরে।
ছোট ছোট হাত,একটু খানি হা করে তাকিয়ে থাকা
পানির মত স্বচ্ছ টলমলে চোখ দিয়ে
প্রায় প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখা,
একটুখানি অস্ফুট কান্না কিংবা ফিক করে হাসি
কি দেন নি বিধাতা এই ছোট্ট আদরটুকুর মাঝে !
পিতৃত্বের স্বাদ এমন এক জিনিস যার টানে
শরীরের রক্ত পানি করা যায় হাসিমুখে,
আমরা বাবা বলেই কিনা জানি না-
বাইরে নিজের শক্ত একটা রূপ ধরে রাখি,
পাছে আমাদের একটু দূর্বলতাও যেন ঢাকা পড়ে যায়।
কিন্তু সেই কঠিন বাবারাও
কত শত পাগলামিতে মেতে থাকে অবিরত !
নিজের আরেক সত্ত্বাকে মনের মত গড়ে তোলে ....
আহ! পিতৃত্ব ! একদিন খোকাও বুঝবে...
বিশ্বাস কর তোমরা, খোকা সত্যি বুঝবে একদিন !
একদিন খোকাও হারিয়ে যাবে -
অদ্ভুত সুন্দর কোন এক জোড়া ছোট্ট চোখের মাঝে!
তোমরা দেখে নিও, খোকা সেদিন আমায় -
এই বন্দী চার দেয়াল থেকে নিয়ে যাবে ।
এ যে রক্তের সাথে রক্তের বাঁধন,
নিছক কোন ছেলে খেলা সম্পর্ক নয়।
আমি জানি-
ছোট্টবেলার আমার প্রাণ একদিন-
ঠিকই আমাকে বৃদ্ধাশ্রমের অভিশাপ থেকে মুক্তি দিবে।
একদিন আমিও খোকার হাত ধরে পৃথিবীটা দেখব,
ঠিক যেমন করে পয়ত্রিশ বছর আগে খোকাও দেখেছিল.....
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


