
এই ধূলোধূলো শহর
কাশফুল ভরা বিষন্ন মেট্রো রেল ।
আসতে পারো চলে যেতে পারো,
কিন্তু এই বিষাদগ্রস্থ শহর-
বারবার তোমাকেই স্বাগত জানাবে ।
চিলের ডানায় ক্লান্তির ছাপ মুছে
আলোর পথিক পথ খুঁজে নিবে।
প্রতিশোধগুলো চাপা পড়ে যাবে,
খেয়াল খুশীর ইচ্ছেগুলো ঘুড়ি হবে,
অযাচিত বৃষ্টির আহবানে ভিজে যাবে,
বিষাদগ্রস্থ অচিন পাখির এই শহর।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




