চোখ পাখি তুই পাখনা মেলে উড়বি কত বল?
ঘুমের জালে পড়বি না তুই এত কিসের ছল?
ঘুমপাড়ানি, স্বপ্নরানী কত ছড়ার খই,
তবুও চোখের পাখনা মেলে একলা জেগে রই।
ক্লান্ত আমার চারিধারে, স্বপ্নরা সব ভিড় যে করে,
চোখের তারায় ঘুম না এলে স্বপ্নপুরী কই?
রাতের নিরব মাঝে কেন আমিই জেগে রই?
ঘুমের দেশে হয়তো যাব চিরদিনের মত।
হয়তো সেদিন ভেঙে যাবে স্বপ্ন আমার যত।
তখন কেউ হয়তো রাখবে মনে ভালবাসে তাই,
সকল খেলা খেলবে সবাই, আমিই শুধু নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




