তুমি এলে তাই সপ্ন রাশি রাশি
যবে এলে তুমি সুখের সায়রে ভাশি।
রূক্ষতায় এসে জীবান্ত করলে মরূপ্রাণ
তাই আমি গাহি শুধু তোমারই গীতগান।
কাননজুড়ে ফুল ফুটেছে তোমার হাঁশি মেখে
ছায়া হয়ে রবো আমি তোমার আশে-পাশে।
চিত্তভরে উচ্চস্বরে তোমার নামেই জপি
রাতদিন শুধু ডায়েরি জুরে তোমার গল্প লিপি।
তুমি মোর হ্রদয়জমিনে একটি গোলাপ চারা
সাধনায় মেতে গড়েছি আযুত-লখ ফুলের তোড়া।
চৈএমাস প্রখর রোদে তুমি ঝিলমিল দিন
তুমিহীনা প্রতিদিন শুধু বাজে বেদনার বীন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



