somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসীদের জন্য সৌদি আরবে স্থায়ী হওয়ার সুযোগঃ

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসীদের জন্য সৌদি আরবে স্থায়ী হওয়ার সুযোগঃ

সৌদি আরব তার দেশের প্রবাসী জনগোষ্ঠীর জন্য একটি “স্থায়ী আবাস” পদ্ধতি বিবেচনা করছে। বিশ্বব্যাপী জ্বালানী তেলের অস্বাভাবিক দর পতনের কারণে তেল নির্ভরতা কমাতেই এই পরিকল্পনা নেয়া হয়েছে।

"আগামী ৫ বছরের মধ্যে এই ব্যবস্থা প্রবর্তন করা হবে, আগামীতে তেলের মুল্য ৭০ ডলার হলেও এই কার্যক্রম চলমান থাকবে। (প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ২৫/০৪/২০১৬ তারিখে এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেন)"

দেশের রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে আমেরিকার আদলে একটি গ্রিন কার্ড পদ্ধতি প্রবর্তনের চিন্তা করা হয়েছে। অন্য দিকে কর্তৃপক্ষ রাজস্ব আয় বৃদ্ধিকল্পে বিভিন্ন এনার্জি ও কোমল পানীয়ের উপর মুল্য সংযোজন কর ও বিভিন্ন বিলাসী পণ্যের উপর কর আরোপের চিন্তা করছে। প্রবাসীদের পক্ষ থেকে এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এই প্রকল্প কার্যকর হলে প্রবাসী কর্মীদের দুঃসহ কফিল জীবনের অবসান হবে বলে মনে করেন তাদের কেউ কেউ। এতে করে সকল বৈধ অবৈধ শ্রমিককে কফিলের অনৈতিক মুনাফালোভি মানসিকতা থেকে রক্ষা করবে। সৌদি আরবের একটি স্থানীয় পত্রিকার বরাতে বলা হয় দেশের শ্রম বিষয়ক বিশেষ কমিটির প্রধান ‘নিদাল রিদওয়ান’ একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠন করে এই কার্যক্রম বাস্তবায়নের আশা প্রকাশ করেন। এই পদ্ধতি সৌদি স্বরাষ্ট্র (জাওয়াযাত) ও শ্রম মন্ত্রনালয় এর সাথে সমন্বয় থাকবে। বর্তমানে একজন বিদেশী নাগরিক কেবলমাত্র সৌদি কফিল পদ্ধতি বা হজ্বের জন্য এই দেশে আসতে পারেন। নতুন এই পদ্ধতিতে দক্ষ কর্মীরা তাদের নিজের জিম্মাদারিতেই এখানে আসতে পারবে। এর দ্বারা বর্তমানের কাফালা পদ্ধতির অবসান ঘটবে বলে মনে করেন অনেকে।

সৌদি আরবে কর্মরত কিছু অভিবাসী বিশেষজ্ঞের মতে নতুন এই কার্ড পদ্ধতিতে প্রবাসীরা নিম্নের সুযোগ সুবিধা গুলো পেতে পারেন।

১. কাফালা পদ্ধতির বিলুপ্তি ঘটবে এবং কর্মী নিজেই তার স্পন্সর হবেন।
২. কর্মী এই দেশে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, তাকে ইকামা মেয়াদ শেষ হওয়া বা মালিক কর্তৃক পলাতক বলে অভিযোগ করা থেকে মুক্তি পাবেন। স্থানীয় বা সৌদি নাগরিক ছাড়াই প্রবাসীরা এখানে সকল ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবে।
৩. সরকারী হাসপাতাল সমূহে সৌদি নাগরিকদের মতো বিনামুল্যের চিকিৎসা সেবা পাবেন।
৪. প্রবাসীরা তাদের নির্ধারিত GOSI (সামাজিক নিরাপত্তা বীমার) প্রিমিয়াম দিলে অবসর কালীন ভাতা পাবেন।
৫. সৌদিদের মতো প্রবাসীরাও দেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন যা আগে শুধুমাত্র সৌদি নাগরিকের জন্য নির্দিষ্ট ছিল।
৬. প্রবাসীরাও এখানে স্থাবর সম্পদের মালিক হতে পারবেন।

অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও নতুন পদ্ধতির গ্রিন কার্ড ধারীরা কিছু সুযোগ পাবেন না। তা হচ্ছে-

১. প্রবাসীরা এদেশে ভোটাধিকার পাবেন না।
২. তারা এদেশের রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের মালিক বা অংশের মালিক হতে পারবেন না।
৩. তারা দীর্ঘ সময়ের জন্য দেশের বাহিরে অবস্থান করতে পারবেন না।
৪. তারা রাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে সম্পর্কিত হতে পারবেন না।

তথ্য সূত্রঃ সৌদি গেজেট ও life-in-saudiarabia.blogspot.com
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×