somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প -ফিরে আসা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছয় বছর ধরে আয়াতের সাথে আমার সম্পর্ক, আমরা গোপনে বিয়েও করি । এ বছর পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক হয়, বেশ কিছু দিন আগে আয়াতের আব্বু আম্মু এসে আমাকে আংটি পরিয়ে যান । কিন্তু কয়েকদিন থেকে দেখছি আয়াত আমার সাথে ঠিক মত কথা বলছে না । কেমন যেন এড়িয়ে চলার চেষ্টা করছে । জিগ্যেস করলামঃ

-আয়াত কি হইছে ? তুমি কি আমার উপর কোন কারণে রাগ ?
নাহ !
-তাহলে এড়িয়ে চলছো কেন আমায় ?
কই এড়িয়ে চলছি । আমিই তো তোমাকে কল করেছি তাই না ?
-কল করেছো ঠিক আছে ! কিন্তু তুমি চুপ চাপ কেন ?
কই চুপ চাপ আমি ঠিক আছি !
-না তুমি ঠিক নাই ! কিছু একটা লোকাচ্ছ তুমি আমার কাছে, আমি বুঝতে পারি ।
কিছু'ই লুকাচ্ছি না আমি ।
-প্লীজ বলবে কি হইছে ?
আসলে অদিতি তুমি ঠিক'ই ধরেছো ! বাসায় কালকে অনেক ঝগড়া হইছে।তোমার আমার বিষয় নিয়ে । আমার পরিবার আরও সময় চাচ্ছে । মানে আমাদের বিয়ে আরও দুই বছর পর...

আয়াতের কথার মধ্যে অন্যরকম আভাস। অদিতি বুঝতে পারছে আয়াত তাকে বিয়ে করতে চাচ্ছে না । অদিতি আয়াতকে প্রশ্ন করেঃ
-তুমি কি বলেছ উনাদের ?
অদিতি আমি আমার পরিবারের অমতে কিছু করতে পারবো না !
-কিছু ই যদি করতে না পারো আমার জীবনের ছয়টি বছর ফিরিয়ে দাও !
শুনো অদিতি বাবা মায়ের আশীর্বাদ ছাড়া বিয়ে করলে সুখী হওয়া যায়না ।
-তাহলে আমরা যে গোপনে বিয়ে করেছি ?
-তখন মনে ছিল না এই সব কথা ?
-সে দিন কোথায় ছিল তোমার নীতি বাক্য ?
-এখন তোমার কাছে পরিবার বড় ! আমি কেউ না ?
-আমি তোমার পরিবারের একজন না ?
হুট করে লাইন কেটে দেয় আয়াত ।
অদিতি অনেক কল দেয় কিন্তু আয়াত মোবাইল অফফ করে রাখে।

এক সময় অদিতি পাগলের মত হয়ে যায় ...
সব কিছু ই তো ঠিক ছিল হুট করে কেন এমন হল ?
আয়াতের আব্বু আম্মু তো আমাকে অনেক পচন্দ করতো !
কিন্তু কেন আয়াত এমন করলো ?
অদিতি আয়াতের কাছের এক বন্ধু কে কল করে জানতে পারে ,
আয়াতের দু'বোন বিয়েতে রাজি না , তারা অদিতিকে কে পচন্দ না ।
মূলত তারাই আয়াতকে অদিতির নামে উল্টা পাল্টা বুঝিয়েছে ।

মুহূর্তের মধ্যে ছয় বছর ধরে তিল তিল করে গড়া ভালোবাসার সুন্দর বাগান শেষ । খুব যত্ন করে বুকে লালন করা স্বপ্নের মৃত্যু ।
কিন্তু কেন ? কেন আমরা এমন ভুল করি ?
সম্পর্ক কি কোন ছেলে খেলা ?
ইচ্ছে হলে ইট বালি দিয়ে খেলাঘর বানাবো,
আবার ভালো না লাগলে ভেঙ্গে ফেলব ?
কিন্তু একটি মেয়ের জীবনে যে দাগ পড়ে যায় ! বিয়ে ভেঙ্গে যাওয়ার মত একটা "দাগ" হয়তো একটি ছেলে খুব সহজে ভুলে যেতে পারে।কিন্তু একটি মেয়ে কখনো ভুলতে পারে না।, আমাদের সমাজ একটি মেয়ে কে ভুলতে দেয় না । বার বার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় " তোমার জীবনের বিয়ে ভেঙ্গে যাওয়ার মত একটা "দাগ" আছে ।তোমার জীবনে বিয়ে ভেঙ্গে যাওয়ার মত একটা গল্প আছে।

তার পর আর ছয় -সাত মাস আয়াত আর অদিতির যোগাযোগ হয়নি। একদিন সন্ধায় অদিতিদের বাড়ীতে আয়াতের আব্বু আম্মু । দরজা খুলেই অদিতি অবাক হয়ে তাকিয়ে থাকে। তার পর আয়াতের আব্বু আম্মু কে সালাম করে সে ভেতরে চলে যায়।অদিতির আব্বু আম্মু এসে উনাদের সাথে কথা বলছেন। উনারা এসেছেন বিয়ের দিন তারিখ ঠিক করতে। অদিতি আড়াল থেকে সব শুনছে। খুব ইচ্ছে হচ্ছে আয়াতকে কল করতে। কিন্তু সে মোবাইল হাতে নিচ্ছে কল দিচ্ছে না। হুট করে আয়াতের কলে চমকে উঠে অদিতি... কাপা কাপা হাতে কল রিসিভ করে...

হ্যালো...অদিতি
-জি বলুন
ভুলে গেছো আমাকে?
-হ্যাঁ ভুলে গেছি
সত্যি?
-সত্যি না তো কি ?
তুমি মিথ্যে বলছো।
-মিথ্যে হলে তাহলে সত্যি টা কি শুনি ?
সত্য হচ্ছে আমি তোমাকে যে ভাবে মিসস করেছি
তুমিও আমাকে ঠিক এর থেকে একটু বেশী মিসস করেছো।
-জিনা আমি কাউকে একটু মিসস করিনি।
তোমার জিনা এর ভেতোর যে জি হ্যাঁ লুকিয়ে আছে আমি বুঝি।
-আপনি বুঝেন কচু ! বুঝলে আমার সাথে কথা না বলে এতোদিন থাকতে পারতেন না।

মাঝে মাঝে ভেতরের ভালোবাসাকে জাগিয়ে তুলতে হলেও দূরে যেতে হয়! এই ছয়টি মাসে আমি বুঝতে পেরেছি। তোমাকে ছাড়া আমার জীবনটাই অর্থহীন। একটি মুহুর্তের জন্যও তোমাকে ভুলতে পারিনি। প্রতিটি সময় আমার শুন্যতায় কেটেছে। বাসায় কারো সাথে ঠিক মত কথা বলতাম না। খাওয়া দাওয়া করতাম না। তার পর একদিন আব্বু আম্মু আমাকে ডেকে বলে বিয়ের দিন তারিখ ঠিক করতে তারা তোমাদের বাসায় আসবে। মুহুর্তের মধ্যে আমি ভুলে গিয়েছি এই ছয় মাসের সব কষ্ট যন্ত্রনা ! আমি আব্বু আম্মু কে জড়িয়ে ধরে কেঁদে ছিলাম সেদিন। তোমাকে কত টা পাগলের মত ভালোবাসি আমি এই ছয় মাসে বুঝতে পেরেছি। অদিতি অনেক ভালোবাসি তোমায় ।

তার কিছুদিন পর আয়াত অদিতির বিয়ে হয়। তাদের বিয়ের তিন বছর চলছে। ঘর আলো করে এসেছে দুটি কন্যাসন্তান । এখন তারা অনেক সুখে আছে...


সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×