somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম হৃস্টপুস্ট পোস্ট!

০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দাদু গানে পারদর্শী ছিলেন। দাবা খেলাতে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। পরিবার থেকেই সবাই এতটা উৎসাহ দিয়েছিলো টাকা খরচা করে বিলাত পাঠাতে প্রস্তুত। একদিন কি মনে করে দাদাজান জুম্মার নামাজ পড়ে এসে দাবা বোর্ড পুড়িয়ে ফেললেন। যখন দাবা বোর্ড পুড়ে যাচ্ছিলো উনি চুপচাপ কাঁদছিলেন। বাবা এই গল্পটা মাঝে মাঝেই বলতেন। খুব চেয়েছিলেন আমি দাবা খেলি। দাবা খেলবার মতো ধৈর্য্য ও মেধা আমার কখনো ছিলো না। এসএসসি পাশ করতেই গলদঘর্ম সেখানে দাবা খেলতে চাওয়া নেহায়েত দুঃসাহস।

রাতের বেলা ঢাকা আমার কাছে অসাধারন লাগে। চারিদিকে রাস্তা ফাঁকা, নিশ্চুপ। হঠাৎ দু একটা দূরপাল্লার গাড়ি শা করে চলে যায়। কুকুর গুলো ফুটপাতে মানুষের সাথে শুয়ে থাকে। দারিদ্রতা মানুষের সাথে পশুর দূরত্ব মিটিয়ে দেয়। প্রকৃতির খুব কাছে থেকে বাঁচতে শেখে তারা। প্রকৃতির কাছে তারা যতটা নিরাপদ, স্বপ্রজাতীর মানুষের কাছ থেকে ততটাই অনিরাপদ। পার্কে শুয়ে থাকা ছিন্নমূল নারীরা জানে না তাকে রাতে কে বা কারা ধর্ষন করে। নেশাগ্রস্থ ছিনতাইকারী পেটে চাকু মেরে শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যায়। অথচ মানুষটি শেষ নিঃশ্বাস ফেলবার আগ পর্যন্ত জানতে পারে না তাকে কে হত্যা করলো। তার কিছু শেষ ইচ্ছা ছিলো, সেটাও পূরন হলো না। একটা মানুষ একটা ইতিহাস। এভাবে কত ইতিহাস রাস্তায় হারিয়ে যায়, এসবের হিসাব কোনো প্রতিষ্ঠানের খাতা কলমেও লেখা থাকে না, আন্জ্ঞুমানে মুফিদুলের ব্যাবস্থায় নামহীন কবরেই সে হারিয়ে যায়।

অথচ ঢাকা শহরেই আছে লক্ষাধিক মসজিদ। খালি পড়ে থাকে পুরো রাত। শুধু ৫ ওয়াক্তের নামাজের জন্য খোলা হয় এসব মসজিদের দরজা। এসব মসজিদের প্রাসাদোপম জেল্লায় খচিত আল্লাহর ৯৯ টা নাম। আমি কোরান হাদিসে কোথাও পাইনি আল্লাহর ঘরে গৃহহীন মানুষেরা আশ্রয় নিতে পারবে না। বরংচ যুদ্ধাহত আনসাররা আশ্রয় নিতো মসজিদে। আব্দুল্লাহ ইবনে উমর রাঃ যৌবনে বিবাহের পূর্ব পর্যন্ত মসজিদেই থেকেছেন। আবু হুরায়রা রাঃ তো জীবনের অধিকাংশ সময় গৃহহীন ছিলেন। তখন মসজিদে আশ্রয় নিতেন। মহানবী হযরত মুহাম্মদ সাঃ একবার এক গৃহহীন দাসীকে মসজিদের পাশেই ঘর বানিয়ে থাকতে দিলেন। অথচ ঢাকা শহরের লক্ষাধিক মসজিদ থাকা সত্বেও কত গৃহহীন মানুষ, পাছে না তারা মসজিদ অপবিত্র করে ফেলে। মানুষের জীবনের চাইতে মসজিদের পরিস্কার পরিচ্ছন্নতা খুব দামি যে!

আমার দাবা না খেলার আরেকটা কারন ছিলো। দাদাজান বেঁচে থাকতে বলেছিলেন ইসলামে দাবা খেলা হারাম। কোরানেই এর বর্ননা আছে। আল্লাহ সর্বজ্ঞানী, তিনিই ন্যায়বিচারক।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:০৬
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×