somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৈমন্তী গল্পের আধুনিক সমাপ্তি .......

০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুনিতেছি, মা পাত্রী সন্ধান করিতেছেন ৷ হয়তো হৈমকে বিসর্জন দিতে বলিতে পারেন ৷ তাই আমি পূর্বেই বিকল্প পরিকল্পনা করিয়া রাখিয়াছি ৷ সময় মত তাহা প্রকাশ করিবো ৷

:

এই বিষয়ে আমার সাথে কথা বলিতেই পড়ন্ত বিকালে মা দরজার সামনে আসিয়া টোকা মারিল ৷ ঠিক তখনও আমি হৈমকে জড়াইয়া ধরিয়া চুলের গন্ধ শুকিতেছি ৷ কিছুক্ষণ পূর্বেই জীবন কিংবা মৃত্যু, দুই অবস্থায়ই দুজনে দুজনের পাশে থাকার অঙ্গীকার করিয়াছি, তাহা আপনাদের নিকট গোপনইবা কেন রাখিব? মা ভিতরে আসিয়া কোনো এক ছুঁতোয় হৈমকে বাহিরে যাইতে বলিলেন ৷ মা অযৌক্তিক সকল যুক্তি শুনাইয়া খুবই অনুরোধ করিয়া হৈমকে পরিত্যাগ করতে বলিলেন ৷ এমন একটা প্রস্তাব শুনিতে হইবে তাহা পূর্বেই অনুমান করিয়াছিলাম বলিয়া মাথায় বজ্রপাত হইলো না, পায়ের তলার মাটিও সরিলনা ৷ মাকে মাথা নাড়াইয়া জানাইয়া দিলাম আমি তোমার অনুরোধ রক্ষা করিবো ৷

:

হৈমকে দিয়া মা সেদিন রাত অবধি অনেক কাজই করাইয়া রাখিলেন, চলেই তো যাবে কিছু কাজ করাইয়া রাখিলে ভালো হয় ৷ মার মাথায় হয়তো এমন চিন্তা আসিয়াছিল ৷ হৈম যখন আমার কাছে আসিল, তখন রাত দশটা সাতচল্লিশ ৷ হৈমের দেহে ক্লান্তির ছাঁপ সুস্পষ্ট হইলেও মুচকি হাসিতে তাহা আড়াল করিয়া রাখিয়েছে ৷ তবু সে বিছানায় বসে পড়িল ৷

:

আমি বুঝিতে পারিলাম মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিবনা ৷ আমাকেই বাড়ি ছাড়িতে হইবে ৷ তাই হৈমের অনুপস্থিতে প্রয়োজনীয় কাগজ আর জিনিষপত্র দিয়ে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম ৷ হৈম কিছুতেই মা-বাবাকে ছাড়িয়া যাইবেনা ৷ অনেক কষ্টে হৈমকে বুঝাইয়া হৈমকে এক প্রকারে টেনে হিঁচড়ে রাতের শেষ প্রহরে পরেশের অটো রিকশাযোগে বাড়ি ত্যাগ করিলাম ৷

:

(পাচঁ বছর পর )

খবর পাইয়াছি, আমার চলিয়া আসাতে মা মনে কষ্ট পাইছেন ৷ অনেক খুঁজিয়াও আমার সন্ধান পান নাই ৷ হৈমকে বিসর্জন না দিতে পারিবার কারনে বাবা আমাকে বিসর্জন দিয়াছেন ৷ তাহাতে আমার কিছু আসে যায় না ৷ কেননা, বিনা দোষে হৈমকে বিসর্জন দিতে আমার মন কখনোই সায় দেয় নাই ৷ সর্বোপরি, হৈমকে আমি প্রচন্ড ভালোবাসিতাম ৷

:

বাড়ি হতে বের হইয়া বন্ধু তাপসের বাসায় আসিয়াছিলাম ৷ তাপস অনুরোধ করিয়া তাহার মামার কোম্পানীতে চাকরির ব্যবস্থা করিয়াছিল ৷ প্রথম দুই বৎসর হৈমও চাকরি করিত, পরে তাহাকে চাকরি করিতে দেই নাই ৷

:

হৈমর কোলে এখন দুই বছরের ছেলে তপু ৷ তপুকে নিয়াই হৈমের দিন কাটে ৷ ভাবিতেছি, হৈম আর তপুকে নিয়া বাড়ি ফিরিয়া যাইবো ৷ তপুকে দেখিলে মা -বাবা খুশি হইবেন, রাগ কমিয়া যাইবে ৷ আমি সেদিন হয়তো মায়ের অনুরোধ রাখিতে পারি নাই, তবে মা আমার অনুরোধ ফেলিতে পারিবেন না ৷

:

আমার শ্বশুর এখনো আগের চাকরিতেই আছেন ৷ আচ্ছা, থাক, আর লিখিয়া কাজ কি ? না হয় আরেক দিন লিখিবো ৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×