আমি যখন নিমগ্ন হই
তখন একটি নদ কোথাও বাঁধ ভাঙার হুংকার ছাড়ে
আমি যখন নিমগ্ন হই
তখন তোমার অথৈ আদর
সমস্ত দরোজা ভেদ ক’রে ঢুকে পড়ে আমার চার দেয়ালের
ছোট্ট ঘরে
আমি হাত বাড়াই
হাতের মুঠোয় আমার উঠে আসে হরপ্পার চাঁদ
আমি চোখ ফেরাই
আর সেই চাঁদনী রাতে কী এক ঘোর সামলাতে সামলাতে
শুনতে পাই
ভাঙার শব্দ- শুনতে পাই গ্রহনের কাল এবং উত্তীর্ণ আওয়াজ
আমি তখন আবারও নিমগ্ন হই
একটি প্রাচীন ঘূর্ণির অসভ্য মানচিত্রে একের পর এক
রোপণ করি ইউক্যালিপটাস
এইভাবে-
আমার ছোট্ট ঘর ও তোমার উত্তাল ঢেউ আর ওই নিমগ্ন চাঁদ
একসময় পৌঁছোয়
সভ্য পৃথিবীর প্রাণের প্রথম প্রাতে
০৩.১০.২০১৭; উত্তরা
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



