অজ্ঞাত সংখ্যক সদস্য নিয়ে গঠিত তদন্ত কমিটির
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে
এদেশের এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির পেছনে কে দাঁড়িয়ে আছেন শেষ পর্যন্ত
কার পৈশাচিক হাত সৃষ্টি করেছে এই প্লাবন
আপনারা অবাক হবেন জেনে যে তিনি এমনও হতে পারেন- হেন তাঁর রূপ
তিনি ঈশ্বর
তিনি প্রকৃতি তিনি জলবায়ু
আরও জানা যাচ্ছে যে তিনি একা নন
তাঁর সহযোগী হিসেবে আছেন ইঁদুর সম্প্রদায়
এবং সেইসব গো-মূর্খ কৃষকের বাচ্চা কৃষকেরা
যারা বাঁধ কেটে প্রতিটি যমুনায় ভাসিয়েছে প্রমোদ-তরী
ব্রাভো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
ব্রাভো পানি-সম্পদ মন্ত্রী
অন্তরের অন্তঃস্থল থেকে প্লাবিত জনপদ থেকে জলের পাতাল থেকে
অভিনন্দন আপনাকে
এমন প্রতিবেদন পেয়ে আমরা ধন্য
এবার একটু আয়েশ করে এক কাপ উষ্ণ ও নরম ওম খাই
আর ব্যালকনিতে বসে উপভোগ করি জলের অঝোর ধারা-
“ আজি ঝরো ঝরো মুখরো বাদলও দিনে..”
২০.১০.২০১৭; উত্তরা
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


