আমাদের হাতের পাতায় এমন একটি রেখা আছে
যার মধ্য দিয়ে এগিয়ে গেলেই
আসন্ন শীতে দেখা হবে সাইদুল অথবা শরিফুলদের সাথে
দিনান্তে যাদের শুষ্ক শরীর একএকটি অসহ ভার হিসেবে
প্রতিয়মান হবে প্রত্যেকের কাছে
একএকটি রাত হবে দীর্ঘ মহাকাল
নরক যাপন করতে হবে ওদের বরাবরের মতোই
সমস্ত রাত ঘন কুয়াশায় নিজেকে জড়িয়ে জীবনমৃত্যুর মধ্যখানে
অন্তরীণ থেকে কেউ কেউ
হয়তো ভূমিষ্ঠ হবে পরবর্তী প্রাতে আর
কেউ হয়তো অপলক তাকিয়ে থাকবে উর্ধ্বে দূর আ-র-শে
আমাদের হস্তরেখায় এইসব পথ যখন পৌঁছায় উত্তরে
কথা দিই বস্ত্র দেবার
কথা দিই অন্ন দেবার
কথা দিই ঠাঁই দেবার
কিন্তু কথা দিই না পাশে থাকবার
আমাদের হস্তরেখায় এইসব পথে সাইদুল অথবা শরিফুলরা
বরাবরই থাকে আদি ও অকৃত্রিম চেহারায়
প্রতিটি পরিক্রমায়
আর মৌসুমী আমি ও আমরা আর আমাদের হাতের পাতা
২১.১০.২০১৭; উত্তরা
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


