#
লাশটা নিভে গেছে অনেকক্ষণ
এখন শুধু দীর্ঘশ্বাস, ধোঁয়া-
শেষ রাত অব্দি জেগে থাকবার পর
মেয়েটিও উঠে যায় ঊষর উদল
তারপর শোনা যায় জলের শব্দ-
ফ্ল্যাস.. বারবার
লাশটাও নিভে যায়- নির্জীব- হাওয়া
উদ্ভ্রান্তের মতো উড়ে যেতে গিয়ে
রাতকে শুনিয়েছ আগ্নেয় গান
ও মেয়ে
ও মেয়ে
এমন লাশের বুকে ঝুঁকে-পড়া রক্তিম কৃষ্ণচূড়া
আহত আগুন আগুন
খানখান
২৪.০৫.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
