
#
আমার মাথায় সূর্য উঠুক এবার।
রাতের রৌদ্রে খোলা পরে থাকা অতৃপ্ত ভোর—অমল বাসনারা,
তোমাদের ধ্যানের ছায়ায় একদিন খুন হয়ে গিয়েছিলাম এই
পৃথিবীতেই;
শেষ কয়েকশত যুগ দেখিনি আলোর মুখ,— তারপর
আলো,, সহ-সমুদ্দুর জল ভেদ করে এসে ভিজিয়ে দিয়েছিল ভুল ও ভূমি—
বদলে দিয়েছিল
আমাদের মাটির রঙ
আমরা এখন উড্ডীন ঘোড়া
আমরা এখন পবন
আমাদের মাথায় সূর্য উঠুক এবার,—খুলে যাক চোখ
ভেসে উঠুক সাপ—শাল—পিয়াল
আর,
মেহগনির সুখ।। আমাদের মাথায় সূর্য উঠুক সূর্য উঠুক
২৯.০৮.২০১৮; বাইলেন
ছবি : রিজওয়ানুল আলম
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




