
#
জলের ভেতর কুড়িয়ে পেয়েছি মধ্যরাত।
জলের ভেতর ধ্রুবতারা।
জলের ভেতর কুড়িয়ে পেয়েছি নুড়ি ও ঢেউখেলানো শরীর।
নরম ওমের মতো ভবিষ্যৎ।
অনেক গহিনে লুকিয়ে থাকা শামুকের গোপন প্রেম। গুঞ্জন।
বালি-ঝরা অনন্ত শীৎকার।
জলের ভেতর একটি স্যুররিয়াল সুর অত্যন্ত সুচারুভাবে
প্রোথিত করেছি।
এবার একটু অপেক্ষার পালা। আর মাত্র একটি রাত। তারপর,—
জলকাদা মাড়িয়ে
উঠে আসবে একটি নতুন ভোর। একটি
আর্তচিৎকার!
৩১.১২.২০১৮
ছবি : মার্টিন ফ্লিকর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




