যে-কটা দিন আজ সূর্য নেই
২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০.১২.২০১৯
এখন ডিসেম্বর চলছে। ২০১৯ এর এই শেষ দিনগুলো ঝলসে যাচ্ছে প্রচণ্ড শৈত্যের প্রবাহে। আর তুমি নাক-মুখ ঢেকে হেঁটে যাচ্ছ কোথাও! যে-কটা দিন আজ সূর্য নেই, যে-কটা দিন আজ ধূসর আকাশ আর, যে-কটা দিন তোমার প্রত্যাশায় থরথরিয়ে কাঁপছি আমি, সেগুলোর সব লিখে রাখবো আমি। লিখে রাখবো আমার আগুন-খাতায়। কথা দিচ্ছি আমি: হে চাদর-জড়ানো মেয়ে, আমার শরীরের প্রবাহমান রক্ত ছুঁয়ে বলছি: লিখবো আমি। আন্তরিক ভাবে জড়িয়ে ধরা তোমার নৈঃসঙ্গের কথা লিখবো, তোমার অন্তর্গত নৈস্বর্গিক অগ্নির কথা লিখবো, লিখবো তোমার আশ্চর্য শীতল চোখের আড়ালের ওই নদীর কথাও। আমি লিখবো বলছি: যে-সমস্ত পাতা ঝরে যাচ্ছে আমাদের, যাদের মাড়িয়ে চলে যাচ্ছে ওইসব রুক্ষ এলিয়ন, কিংবা, যে-সমস্ত পায়ের কোনো চিহ্ন নেই, যে-সমস্ত যাওয়ার কোনো মানে হয় না—আমি সব-ই লিখে রাখবো বলছি। তবু থামো একবার। হে বিবর্ণ দুপুর, হে নিঃশব্দ-প্রেম, এই নির্জনতায় কোথায় যাবে তুমি! কোন মর্মরে গিয়ে আছড়ে পড়বে বলো!
১৫:০০
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের...
...বাকিটুকু পড়ুন
আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত। কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর...
...বাকিটুকু পড়ুন
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই...
...বাকিটুকু পড়ুনসব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন