somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরোটিক সংস্কৃত কবিতা

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরোটিক সংস্কৃত কবিতা
বাংলা অনুবাদ: ঋতো আহমেদ

*
কবি: অভিনন্দা

এইভাবেই তাকে আমি দেখেছি

সিল্ক-কাপড়ে দ্রুত‌ই সে ঢেকে ফেললো তার
কোমর আর বেঁধে নিলো প্রবল প্রেমের খেলায়
আলগা হ‌ওয়া কেশ; ভারী নিঃশ্বাস জানান দিলো
তার স্তনে আমার‌ই নখের গভীর সব আঁচড়।
মনে পড়ছে সেই সাহসী শরীর, সঙ্গমের পর,
এইভাবেই যাকে আমি দেখেছি, আ-নত-মুখ।



*
কবি: এ্যনন

প্রেমীদের ঝগড়া

কথা বলতে না-চেয়ে, করুণভাবে,
দু'জন দু'দিকে ফিরে শুয়ে ছিল;
যদিও মনে মনে দু'জন‌ই আশায় ছিল
বলার, কিন্তু মান বাধা হয়ে দাঁড়ায়।
তারপর, ধীরে, চোখের কোণার দৃষ্টিতে
একে অপরকে দ্যাখে এক পলক। এবং
মুহূর্তে ঝগড়া হাসিতে ফেটে পড়ে আর
তারা ঘুরে একে অপরকে আলিঙ্গন করে।



অনুতাপ

"কী বোকা আমি! স্বামীর গলায় কেন যে আদর রাখিনি?
যখন চুম্বন করলেন তিনি, কেন যে মুখ নামিয়ে রেখেছিলাম?
কেন যে তাকালাম না? কেন যে কথা বললাম না তার সাথে?"
প্রেমের আনন্দে আত্মহারা, কচি ব‌উটা এখন অনুতাপ করছে
নতুন ব‌উ হিসেবে তার ভঙ্গিশূন্য সাদামাটা আচরণের জন্য।



*
কবি: আমারু

একটি অমিয় সুধার স্বাদ

নিতম্বে চাপড় মারতেই মেয়েটি চমকে ওঠে।
চেঁচিয়ে, ছেলেটির দিকে আঙুল উঁচিয়ে বলে,
"থাম বলছি! ছাড় আমাকে, গুণ্ডা কোথাকার!"
রেগে একেবারে অগ্নিশর্মা সে:
পাতলা ভ্রু কুঁচকে
চোখ পাকিয়ে, ফোঁস করে উঠেছিল মেয়েটি।
এমন ঝাঁঝালো একটা আইটেমকে যে চুমু খেতে পেরেছে
সে যেন পেয়েছে এক অমিয় সুধার স্বাদ, যা পেতে
দেবতা বোকাচোদারা উন্মথিত করেছিল মহাসমুদ্র।



চিমটা

সে বললো, "আমাদের দৃঢ় আলিঙ্গনে ছড়িয়ে
যাওয়া চন্দন গুড়ায় এই শয্যা হয়ে গেছে দুরন্ত
আর জ্বালাময়, প্রিয়তমা।" আর, আমাকে
বসালো তার কোলের উপর, কামনায় ঠোঁট
কামড়ে দিলো আমার। এমনকি এই ডাকাত
তার পায়ের নখ দিয়ে খুঁচিয়ে, চিমটার মতো টেনে
আমার কাপড় খুলে ফেললো। পরে, আমাকে
সন্তুষ্ট করতে সব‌ই করলো সে আমার সাথে।



বধূ

কাঁপা কাঁপা হাতে, মেয়েটি তার কাপড় খুলে ফেললো,
কুপির আগুনে পোড়ালো তার অবশিষ্ট পুষ্পমাল্য;
অবনত মস্তকে, লাজুক হেসে স্বামীটির চোখ হাত দিয়ে
ঢেকে রাখলো সে। সঙ্গম মুহূর্তে এমন মোহময়ী দৃশ্য
প্রত্যোকবার উপভোগ করার সৌভাগ্য হয় স্বামীটির।

২৫.০৩.২০২০
ছবি সূত্র: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×