somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

জলের ক্যানভাস

আমার পরিসংখ্যান

রুবাইয়াৎ  আহমেদ
quote icon
বেদনার নাম জপে
কবি হয় পীর;
কবিতাতো শোকভূক
আলোর শরীর।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

উপন্যাস: একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২


জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৫ প্রাপ্ত উপন্যাস একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন অমর একুশে বইমেলা ২০১৬ তে প্রকাশিত হয়েছে। এটি পাওয়া যাবে কাগজ প্রকাশনের (৫২৩-৫২৪ নম্বর) স্টলে। বিনিয়ম মূল্য: ২০০ টাকা। প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

প্রথম ফ্ল্যাপ থেকে
আখ্যানের ভেতরে কাহিনি এবং চরিত্রের মিশেলে জমজমাট গল্পই তো থাকে। একজন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

কবি ও আঙ্গিকের লড়াই

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩


কবি নাটকের একটি দৃশ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা কবি। শিক্ষার্থী থাকাকালীন এই বিভাগে মনসার কথা, সীতায়ন, দ্রৌপদী শীর্ষক নাটকে কাজ করেছিলাম একাগ্রচিত্তে। যাঁর হাত দিয়ে এইসব নাট্যগাঁথার মঞ্চায়ন তিনি ইউসুফ হাসান অর্ক। বিভাগের শিক্ষক। কবি নাট্যের নির্দেশকও তিনিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত এই উপন্যাসকে মেলে ধরেছেন মঞ্চে। শুধুমাত্র... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     like!

আউটসাইডার অবলম্বনে ‘কায়া’ এবং তারপর..

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১


ঢাকা থিয়েটারের প্রযোজনা ‘আউটসাইডার’ নাট্যে কবি

আলব্যের ক্যামুর আউটসাইডারের মূল চরিত্র ম্যরসল এক অনিচ্ছুক খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়। প্রচলিত আইনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তাকে। কিন্তু তাকে দণ্ডিত করার প্রক্রিয়ায় দোষী হিসেবে নিশ্চিত করার জন্য তুলে আনা হয় মায়ের মৃত্যুর সময় ম্যরসলের নির্লিপ্ত থাকার বিষয়টি। প্রকৃতপক্ষে ম্যরসল অকপট... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১৫ বার পঠিত     like!

আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮


‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকের একটি দৃশ্য

‘দ্য গেইম’ লুইজি ব্রায়ান্ট রচিত একটি হিতোপদেশমূলক একাঙ্ক নাটক, যেখানে আত্মহত্যাকে নিরুৎসাহিত করে গাওয়া হয়েছে জীবনের জয়গান। ১৯১৬ সালে ‘দ্য প্রোভিন্সটাউন প্লে’স এ নাটকটি সর্বপ্রথম প্রকাশিত হয়। সেখান থেকেই পুনর্মুদ্রিত ইন্টারনেট সংস্করণ হতে এটি নেওয়া হয়েছে। বাংলা ভাষান্তরে নাম দেওয়া হয়েছে ‘আশ্চর্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৯১ বার পঠিত     like!

জাতীয় নাট্য আঙ্গিক

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০


২০১৩ সালের ২৯ জুলাই ঢাকা থিয়েটারের ৪০ বছরপূর্তি অনুষ্ঠানে আশীর্বচন রাখছেন সৈয়দ শামসুল হক। সঙ্গে দলপ্রধান নাসির উদ্দীন ইউসুফ

মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশের অভ্যুদয়ের পর সংস্কৃতির অন্যতম প্রধান ধারা নাটক যে তুঙ্গস্পর্শী সমৃদ্ধি অর্জন করেছে, ঢাকা থিয়েটার সেখানে রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা। স্বাধীন দেশে ১৯৭৩ সালের ২৯ জুলাই কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৫৪ বার পঠিত     like!

নষ্টনীড়ের মঞ্চভ্রমণ

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২


‘নষ্টনীড়’ নাট্যের একটি দৃশ্য

আমাদের জাতীয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর নিরন্তর অনুপ্রেরণার অনিঃশেষ উৎস। সার্ধশতবছর পূর্বে জন্ম নেয়া এই অমৃতমানব আমাদের শ্রেষ্ঠতম অভিজ্ঞান। সাফল্যের উদযাপন অথবা ক্রান্তিলগ্ন পার হতে তিনিই তো সবচেয়ে বড় আশ্রয়।

বাংলাদেশ ও ভারত বাংলাভাষা ও সংস্কৃতির এই মহত্তম শিল্পীর জন্মের দেড়শ’ বছর পালন করেছে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫১৭ বার পঠিত     like!

মনের মনোরম উদ্যানে তাৎপর্যময় নৃত্য

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫


চিত্র প্রদর্শনীতে জনৈক দর্শণার্থী

আদিমকালে যখন ভাষা মানুষের অধিগত ছিল না, তখনো যোগাযোগ স্থাপিত হয়েছে—অভিব্যক্তি আর নানা ভঙ্গির মধ্য দিয়ে। কিন্তু ওই সামান্য কসরত সবার কাছে যথেষ্ট মনে হয়নি। তাদের মধ্যে কেউ কেউ বেছে নিয়েছে ভিন্ন পন্থা, ভিন্ন মাধ্যম। আর তখনই সৃষ্টি হয়েছে শিল্পের, তা সে হোক দৃশ্য অথবা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১০ বার পঠিত     like!

দেশ

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭


পরিবেশনা শিল্প ‘দেশ’ এর একটি দৃশ্য

কোন সুপারম্যান কিংবা ম্যাজিশিয়ানের ভেলকি নয়, গিয়েছিলাম একজন মেধাবী আর পরিশীলিত শিল্পীর উপস্থাপনায় নিমজ্জিত হতে। আকরাম খান নিবেদন করলেন ‘দেশ’। দিনটি ছিল ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ঠাসা মানুষ তাঁর অসামান্য শারীরিকভাষা দর্শনে নিমগ্ন হয়ে রইলেন।

... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

মুক্তমঞ্চে ‘ইতি পত্রমিতা’

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২


‘ইতি পত্রমিতা’ নাটকের একটি দৃশ্য

এ যেন ঢাকা থিয়েটারের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছিল, মুক্তমঞ্চে নাটক মঞ্চায়ন করতে গেলেই বৃষ্টি এসে তা পণ্ড করে যাবে! কিন্তু না, জাহাঙ্গীরনগর থিয়েটারের একনিষ্ঠকর্মীদল, মুক্তমঞ্চের অসাধারণ দর্শক আর আমার সংশপ্তক কলাকুশলীগণ, সবার ঐকান্তিক প্রচেষ্টায় যে ফল এল তা অসামান্য। অসাধারণ অনুভূতি নিয়ে আমাদের নাটক ‘ইতি পত্রমিতা’... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১১ বার পঠিত     like!

থিয়েট্রেক্স

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯


‘দক্ষিণা সুন্দরী’ নাটকের পোস্টার

১৩ জুন ২০১৪ শুক্রবার। গুটি গুটি পায়ে হাজির হলাম নাটমণ্ডলে। এখানেই গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের জন্য মঞ্চায়িত হবে নাটক ‘দক্ষিণা সুন্দরী’। নীলচে আলোর মাঝে পরিচিত সব মুখ। সুদীপের গোছানো উপস্থাপনায় ছোট্ট আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় নাটক। একে একে অভিনেতৃগণ প্রবেশ করেন মঞ্চে। বেশ কিছুক্ষণ বিভিন্ন বাদ্যযন্ত্রের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     like!

‘বসন্ত জাগরণ’

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯


‘বসন্ত জাগরণ’ নাটকের দৃশ্য

২৭ নভেম্বর ২০১৩, বুধবার। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা। কেমন নীরব টানটান আতঙ্ক সবার মাঝে। সেই ঝিমধরা সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ’ বিভাগের ৩য় বর্ষের পরীক্ষা প্রযোজনা দেখতে হাজির হই নাটমণ্ডলে। বিভাগের তরুণ শিক্ষক শাহমান মৈশানের ভাষান্তর ও নির্দেশনায় শিক্ষার্থীরা পরিবেশন করে ‘ফ্রাঙ্ক ওয়েডেকিন্ড রচিত নাটক স্প্রিং... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     like!

এত সহজে নাটক হয়!

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫


‘বন্দুক যুদ্ধ’ নাটকের একটি দৃশ্য

নাট্যকেন্দ্রের নতুন দুই প্রযোজনা ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধারহাট’ দেখলাম সন্ধ্যায় (১৮ সেপ্টেম্বর ২০১৫)। মিশরীয় দুই নাট্যকার আলফ্রেড ফারাগ ও তৌফিক আল হাকিম রচিত স্বল্পায়তনের দুটি প্রযোজনারই রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক পরিস্থিতির কতিপয় অভিজ্ঞান মেলে ধরা হয়েছে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০২ বার পঠিত     like!

নদ্দিউ নতিম কিংবা মতিন উদ্দিন

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮


‘নদ্দিউ নতিম’ নাটকের একটি দৃশ্য

নাটক তো বিনোদন! বিনোদন মানে হাসি-আনন্দ! তাইতো নাকি? তবে যে নাটক হাসি তৈরি করে না, শেষপর্যন্ত তীব্র এক বেদনাবোধের জন্ম দেয় আর তাই অনিচ্ছায় বহন করে ফিরতে হয় বাড়ি সেই নাটক কি বিনোদনের শর্তপূরণ করল? যাক সে কথা। বলছি ম্যাড থেটার’র প্রথম প্রযোজনা নদ্দিউ নতিম’র... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৯৫ বার পঠিত     like!

নারী+পুরুষ= মানুষ

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭


‘জনমাংক’ নাটকের একটি দৃশ্য

নাটক শুরু আগে বার বার মুঠোফোন বন্ধের অনুরোধ প্রত্যাখ্যাত হলো কয়েকজন দর্শকের মুঠোফোনের শব্দে। সেই অপ্রাপ্তমনস্ক জনাকয়েক দর্শকের অবিরল কথোপকথনের উজান ঠেলেই বন্দনা স্তোত্রের মধ্য দিয়ে প্রবেশ করি দৃশ্যকাব্যে। মানে শুরু হলো নাটক।
সমুদ্রবেষ্টিত এক ছোট্ট জনপদের গল্প। একদিন সেখানে ধেয়ে আসে এক ভয়াল ঝড়-জলোচ্ছ্বাস। নিজেকে বাঁচাতে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১০ বার পঠিত     like!

গ্লোবের হ্যামলেট, গ্লোবে টেম্পেস্ট

লিখেছেন রুবাইয়াৎ আহমেদ, ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬



উইলিয়াম শেক্সপিয়র

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার লবিতে ততক্ষণে ঢাকা থিয়েটারের আয়োজনে লন্ডনের শেক্সপিয়রস গ্লোব থিয়েটারের সংবাদ সম্মেলন শুরু হয়ে গেছে। গ্লোবের কয়েকজন কলাকুশলীকে পাশে নিয়ে সেই অনুষ্ঠান সঞ্চালন করছেন ঢাকা থিয়েটারের কর্ণধার নাসির উদ্দীন ইউসুফ। লবির পাশে সরু পথ দিয়ে এগোতেই দেখা গেল একজন বিদেশিনী সিঁড়িতে সেলফোন নিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৪৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭৫১২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ