somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন ফাঁসের কারণ ও প্রতিকার

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে প্রশ্ন ফাঁস একটি জাতীয় সমস্যা। যে কোন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ক্লাস টু থেকে বিসিএস সব প্রশ্নই পরীক্ষার পূর্বে অনলাইনে বা মিডিয়ায় পাওয়া যায়। আর এর জন্য সরকারের সুনাম নষ্ট হচ্ছে। তাই আজ এটা নিয়েই দুকলম লেখার চেষ্টা করছি।

প্রশ্ন ফাঁসের মূল কারণঃ
কারা এবং কেন প্রশ্ন ফাঁস করে!!!
১) সরকারকে বিপদে ফেলা
২) অগণিত জামাত-বিএনপি সমর্থকদের চাকরী প্রদান শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শাখায় (যেমন: শিক্ষাবোর্ড, প্রশ্ন প্রণয়ন কমিটি, প্রশ্ন ছাপাখানা ও প্রশ্ন বণ্টন ইত্যাদি)।
২) অসৎ কর্মকর্তা ও কর্মচারী চিহ্নিত ও ছাটাই না করা।
৩) টাকার বিনিময়ে অযোগ্যদের চাকুরী প্রদান।
৪) টাকার বিনিময়ে বাহিরের ছাপাখানা থেকে প্রশ্ন ছাপানো।

জামাত-বিএনপি সর্বদাই সরকারকে দুর্নাম করার জন্য সক্রিয়। প্রথম ও প্রধান কারনটিতে বলেছি জামাত-বিএনপির সমর্থকদের সংশ্লিষ্টতার কথা। ১নং টিমে কমপক্ষে একজন সরকার বিরোধী লোক থাকলেই যথেষ্ট। যার বা যাদের মূল উদ্দেশ্য প্রশ্ন ফাঁস করে টাকা আয় করা নয়, সরকারের বদনাম ও ব্যর্থতা প্রমাণ করা। অসৎ লোকের মূল টার্গেট টাকার পাহাড় তৈরী করা তা হোক যে কোন মূল্যে। প্রশ্ন পত্রের এক কপি ছবি লক্ষাধিক টাকায় বিক্রি করে রাতারাতিই টাকার পাহাড় তৈরী করতে পারেন এসব অসৎ কর্মকর্তা ও কর্মচারীরা। যার সাথে জড়িত হয়ে থাকতে পারেন রাজনৈতিক দলগুলোর তরুণ নেতা নেত্রীরা। আর অযোগ্য লোককে টাকার বিনিময়ে চাকুরী দিলে, সেই বিনিময়কৃত অর্থের দশগুণ-হাজারগুন টাকা কর্মক্ষেত্র থেকেই আদায় করে নিবে এটাই বাস্তব।

প্রশ্ন ফাঁস প্রতিরোধঃ
বর্তমান প্রেক্ষাপটে একটা মাত্র উপায় রয়েছে যা করতে পারলে প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব।
ক। ১-৩ জন বিশ্বস্ত লোকের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন ও বন্টন।
খ। পরীক্ষার সময় ৩০মিনিট বাড়িয়ে দেয়া।
গ। পরীক্ষা কেন্দ্রে কোন ডিভাইস ব্যবহার করা যাবেনা।
ঘ। অগণিত জামাত-বিএনপি সমর্থকদের চাকরী থেকে বরখাস্ত করতে হবে।

১-৩ জন বিশ্বস্ত লোকের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন, ভুল সংশোধন করতে হবে। অতিরিক্ত ৩০মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এই অতিরিক্ত ৩০মিনিটে পরীক্ষার্থীদের উত্তরপত্র ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কেন্দ্র থেকে পিডিএফ কপির মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে ই-মেইল এর মাধ্যমে পাঠাতে হবে, তা অবশ্যই অতিরিক্ত সময়ের ৫ মিনিট পূর্ব থেকে অতিরিক্ত সময়ের ৫ মিনিটের মধ্যে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সমীপে। অতিরিক্ত ৩০ মিনিটের মধ্যেই কেন্দ্র থেকে প্রশ্ন ছাপিয়ে হলরুমে পাঠাতে হবে। যার জম্য দরকার পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সুবিধা, প্রশ্নপত্রে কেন্দ্রীয় পেপারস ও উন্নত মানের প্রিন্টার/ফটোকপি মেশিন।(অবশ্যই একটি অতিরিক্ত প্রিন্টার থাকতে হবে)। এখানে পরীক্ষার্থী ও হলরুমে দায়িত্বরত শিক্ষক স্মার্ট ফোন বা অন্যকোন ডিভাইস ব্যবহার করতে পারবেনা।

আমি মনে করি শতভাগ সফল হওয়া সম্ভব।

আর তার পরেও যদি প্রশ্ন ফাঁস হয় তবে লোক চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটাই হতে পারে প্রশ্ন ফাঁস প্রতিরোধের প্রধান উপায়।

এরপর ও যদি প্রশ্ন ফাঁস হয় শিক্ষাবোর্ড, প্রশ্ন প্রণয়ন কমিটি, প্রশ্ন ছাপাখানা ও প্রশ্ন বণ্টন ইত্যাদি সকল কর্মকর্তা কে চাকুরী থেকে বরখাস্ত করতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×