somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার চাই

২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা গানের কথা
শিরোনামঃ বিচার চাই
কন্ঠঃ ফকির লাল মিয়া
কথাঃ ফকির লাল মিয়া
--------------------------------------------------------------------
সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

একাত্তরের দালালরা হুঁশিয়ার সাবধান
অস্ত্র থাকে কাপুরুষের, লাল বাহিনির র‍্যাপ গান
ধর্মের নামে ধান্দাবাজি এই শালারা বেঈমান
মূর্খ মানব মন্ত্রী হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ
রাজনীতিতে রাজা হইস রক্ত হাতে মুসলমান
ফকির লাল সালিশ ডাকছে, আল বদরগো ডাইকা আন
স্বাধীন দেশে বুমা মারে মারবার আগে আরেকবার
গুথাম সাতের খুলা আগায় লালের বুকে বুমা মার
দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না
মুসলমানের বাচ্চা আমরা, আল্লাহ রাসুল শিখাইস না
ভাইরা আমার রক্ত দিছি এই কথাটা ভুলিস না
সরকার খেলে কানামাছি, চোখে দালাল দেখে না
কিয়ামতের ময়দানেও লালে তগো ছারব না
বাংলা র‍্যাপের বন্দুক হাতে খুদার কসম বাঁচবি না
ভুলতো করে সবাই কিন্তু কিছু ভুলের মাফ নাই
ভাইরা আমার জীবন দিছে এই বদরগো বিচার চাই

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

শহিদ জিয়া স্মৃতি স্বরুপ কিছু কথা লিখতে চাই
হঠাৎ কইরা কিযে হইল কাগজ আছে কলম নাই
পচাত্তুরের মীরজাফর বাঙ্গালীরা ভুলে নাই
কলম হাতে ঠিকি লালের, বাইচা গেছ লেখে নাই
হুমকি দিয়া কি লাভ মিয়া, ফকিরের আর কিসের ভয়
রক্ত হাতে চশমা চোখে খুনি কেমনে শহিদ হয়?
চামচিকারে বাংলাদেশে কে বানাইল মাতব্বর
লাল সবুজে শরীল ঢাকা সব শালারা মীরজাফর
জয় জয় পাকিস্তান জয় জয় মুসলমান
দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্তান
ষড়যন্ত্রের স্বীকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই
মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই
থানা পুলিশ ডাইকা আনো খুনখারাবি করতে চাই
বঙ্গবন্ধু বাইচা আছে, বাঙ্গালীরা বাইচা নাই
শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই
আমি একজন বাংলাদেশি মুজিব হত্যার বিচার চাই।

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

কলম হাতে ফকির লালের আজকে যদি মৃত্যু হয়
আমার খাতায় জীবন যুদ্ধের এটাই সবচেয়ে বড় জয়
কথার দিছো দুকান খুইলা আমার কওয়ার আছে কি
ইচ্ছা মত দেশ চালাইলে গনতন্ত্রের দরকার কি
মাইরা ধইরা আছে যা সব খা, তাতে আমার কি
চাউলের কেজি তিরিশ টাকা দিন মজুরে খাইব কি
কৃষক শ্রমিক উপোষ থাকলে স্বাধীনতার মুল্য কি
তোমার ভাই আমার ভাই ফাইজলামির আর সীমা নাই
সব ভাইরেরই দেখা আছে কুনু ভাইরে বিশ্বাস নাই
বন্দুক নিয়া ঘুরলে কি লাভ গুল্লি যদি ফুটে না
পুলিশ থাইকা দেশে কি লাভ দাকাত যদি ধরে না
লালের যত মাথাব্যথা আর কি দেশে মানুষ নাই?
সালাম রফিক রক্ত দিছে রাষ্ট্র ভাষা বাংলা চাই
ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কুনু কষ্ট নাই
মতিউরের জাহাজ ভাঙছে স্বপ্ন কিন্তু ভাঙে নাই
আজকে দেশে মানুষ আছে একটা খালি প্রেমিক নাই

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮

ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×