এক কালের নকল করে পাশ করা শিক্ষিতরা আজ শতভাগ পাশ নিয়ে স্ট্যাটাস দেয়,বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে স্ট্যাটাস । ৭০, ৮০,৯০ দশকের শিক্ষিতদের( সবাইকে বলছিনা) মত এখনকার ছাত্ররা অন্তুত শার্টের হাতা, কলার,আন্ডারঅয়্যারের ভিতর নকল নিয়ে যায়না।পরিক্ষার আগে হাতে পায়ে থাকতো নকলের ট্যাটু, ব্যাকহামের ট্যাটুও সেই ট্যাটুর কাছে হার মানবে।
তখন যদি মোবাইল ফোন এভাইলেবল থাকতো তাহলে আমার মনে হয় নকলের মতো মহান কর্মকে তারা উচ্চ শিখরে নিয়ে পৌছাত। উনাদের নকল করার কুবুদ্ধির অভাব ছিলনা, ছিল রিসোর্সের অভাব।
এখন আর পরিক্ষকরা পরিক্ষার সময় বোর্ডে উত্তর লিখে দেয়না। এখন আর ৮ টা প্রশ্ন শিখে গেলে ৫ টা কমন পরেনা।
যুগ পাল্টেছে, শিক্ষাব্যবস্থা ও পাল্টাচ্ছে, আপনাদের সমস্যা হচ্ছে আপনারা যুগোপযোগী শিক্ষাব্যবস্থাকে হজম করতে পারছেননা অথবা শুধুমাত্র সরকারের বিরুদ্ধাচার করার জন্য এসব করছেন।
পরিশেষে আবারো বলছি লেখাটি সবাইকে উদ্যেশ্য করে নয়, কিছু সংখ্যক শিক্ষিত যারা নখল করে পাশ করেছে কেবল তারাই এই লেখার দ্বারা আহত হবে। বাকিরা নিরাপদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




