somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকালমৃত্যু

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল রাস্তাঘাটে মাঝেমধ্যে ব্যানার দেখা যায় যে "অমুকের অকালমৃত্যুতে আমরা শোকাহত "।
আসলে অকালমৃত্যু বলতে কি বুঝায়?
অকাল শব্দের অর্থ হল -অসময়,যার যে সময় নয়,বা অপরিণত কাল।
তার মানে অকাল মৃত্যু হচ্ছে অসময়ে মৃত্যু বা অপরিণত বয়সে মৃত্যু। যার এখনো মৃত্যুর সময় আসেনি সে যদি মারা যায় তাহলে সেটাকে অকালমৃত্যুু বলে।

"যার এখনো মৃত্যুর সময় আসেনি" মানে? মৃত্যুর সময় কে ঠিক করে?

দেখি কোরআন কি বলে-

অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহুর্তও বিলম্বিত কিংবা তরান্বিত করতে পারবে না।( সূরা নাহল :৬১)

আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না-সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে (সূরা আল-ইমরান :১৪৫)

প্রত্যেক সম্প্রদায়ের জন্যই একেকটি ওয়াদা রয়েছে, যখন তাদের সে ওয়াদা এসে পৌঁছে যাবে, তখন না একদন্ড পেছনে সরতে পারবে, না সামনে ফসকাতে পারবে,।(সূরা ইউনুস :৪৯)

অতএব মৃত্যু বিষয়টা আল্লাহ কতৃক নির্ধারিত। কার কখন মৃত্যু হবে তা আল্লাহ আগেই ফয়সালা করে রেখেছেন। যার মৃত্যু জন্মের পরেই হয় সেটাই তার জন্য নির্ধারিত ছিল। ২৫ বছরের টগবগে যুবকের মৃত্যু কিংবা ১০০ বছরের বুড়ো সবার মৃত্যুই যথা সময়ে হয়।

যার যখন মারা যাওয়ার কথা সে সেসময়ই মারা যায় যা আল্লাহ তায়ালা কতৃক নির্ধারিত।অকালমৃত্যু বলতে কিছুই নাই।প্রতিটি মৃত্যুই স্বকালে অর্থাৎ তার নির্দিষ্ট কাল বা সময়েই ঘটে।

একজন মুসলমানের কাছে কোন মৃত্যুই অকালমৃত্যু হতে পারেনা। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ নির্ধারিত এবং সঠিক সময়েই মৃত্যু দান করেন। মৃত্যু সব সময়ই বেদনার,বেদনা আরো বেড়ে যায় যখন মৃত ব্যক্তি অল্পবয়স্ক হন। কিন্তু তাই বলে অল্পবয়স্ক কেউ মারা গেলে এটা অকালমৃত্যু নয়, বরং এটাই তার জন্য নির্ধারিত সময় মৃত্যুবরণ করার।

অকালমৃত্যু একটা ভূল শব্দ।এটি ইসলামের শ্বাশত চেতনা বিরোধী।

সংবাদমাধ্যম গুলোতে "অকালমৃত্যু" শব্দটার অবাধ ব্যাবহারের ফলে সাধারণ মুসলমানেরাও শব্দটার ব্যাবহার করতে একটু চিন্তা করেননা যে উনি কি বলছেন!।আমাদেরকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিৎ। আল্লাহ্‌ সবাইকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন,আমিন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×