somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামাজ পড়তে আমার ভালো লাগেনা!!!

২০ শে জুন, ২০১৭ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামাজ পড়তে আমার ভালো লাগেনা

কয়েক বছর আগেও কিশোর তরুণ সমাজের (বড় একটা অংশের) প্রধান সমস্যা ছিল মাদকাসক্তি, আর এখন প্রধান সমস্যা হচ্ছে "বিনোদনাসক্তি".সবকিছুতেই আমরা বিনোদনের খোজ করি। প্রতিদিন কয়েক ঘণ্টা নিজেদেরকে বিনোদনে বুঁদ করে রাখতে না পারলে আমরা ডিপ্রেশনে চলে যাই।ফেসবুক,ইউটিউব সহ বিনোদনের নানা আধুনিক মাধ্যম রয়েছে যাতে বর্তমান প্রজন্ম নেশাগ্রস্ত। আমাদের মাথা ভর্তি গিজগিজ করে হাজার রকমের আবর্জনা। এত আবর্জনার কিভাবে আল্লাহর কথা মনে হবে? মস্তিস্কের কোনো ক্ষমতা অবশিষ্ট থাকতে হবে তো ভালো কিছু চিন্তা করার জন্য!
নামাজের জন্য আমাদের কাছে সময় নাই। ক্লাস অব ক্লানস খেলে যদিও দিনের বেশিরভাগ সময় পার করে দেওয়া যায়।

অনেক মুসলিম ভাই আছেন যারা নিয়মিত নামাজ আদায় করেননা, জুম্মাবার ছাড়া কেবলামূখী হননা,শ্বশুর বাড়িতে বা কোথাও বেড়াতে গেলে লোক-লজ্জা কারনে পড়েন, বা অফিসে বসকে দেখানর জন্য পড়েন।তাদেরকে নিয়মিত নামাজ না পড়ার কারন জিজ্ঞেস করলে বলেন..
সময় পাইনা.... ভালো লাগেনা....পড়া দরকার.....কাপড় ঠিক রাখতে পারিনা..কন্টিনিউ করতে পারিনা....দেখি সামনের শুক্রবার থেকে শুরু করবো.....ব্লা ব্লা ব্লা । এভাবে কত শুক্রবার গত হয় নামাজ আর শুরু হয়না। আর কেও যদি শুক্রবার থেকে শুরুও করেন ৩/৪ দিন পর আর কন্টিনিউ করতে পারেননা।কেন??

প্রথমে জেনে নিন আপনাকে কেন নামাজ পড়তে হবে।নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে আপনার জন্য নামাজ আদায় করা কতটা জরুরী। আপনি কি জানেন কিয়ামতের দিন সর্বপ্রথমে আপনাকে নামাজের হিসাব দিতে হবে? । হ্যা সবার আগে আপনাকে যা জিজ্ঞেস করা হবে তা হচ্ছে নামাজ কতটুকু পরেছেন আর কতটুকু ছেড়েছেন আর কেন ছেড়েছেন।??
উওর কি প্রস্তুত আছে? না থাকলে বিপদ আছে কিন্তু!.

কিয়ামতের দিন আপনাকে প্রথমেই যা জিজ্ঞেস করা হবে তাকে আপনি আপনার দৈনিক কার্যতালিকায়-ই রাখছেন না!!!। পবিত্র কোরআনে সবচাইতে বেশি যে ইবাদতের কথা উল্যেখ আছে তা হল নামাজ। আল্লাহ যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আপনি সেটাকে কোন গুরুত্বইই দিচ্ছেন না!!!!!

কেন আপনার এই উদাসীনতা? নিজেকে প্রশ্ন করুন আসলে কোন জিনিসটা আপনাকে নামাজ পড়তে বাধা দিচ্ছে!আপনার আর নামাজের মাঝে অন্তরায় কি।

ফজরে সময় মুয়াজ্জিন বলছেন " হ্যাইয়ালা আসসালাহ" " হ্যাইয়ালা আল-ফালাহ "নামাজের জন্য আসো, কল্যানের জন্য আসো কিন্তু আপনি যাচ্ছেননা। আপনি নামাজের জন্য যাচ্ছেননা। পক্ষান্তরে আপনার কাছে মনে হচ্ছে আসলে নামাজ কল্যাণকর নয় (নাউজুবিল্লা) । না! আপনি সরাসরি তা বলছেন না কিন্তু আপনার আচরণ তা বুঝাচ্ছে। আপনার কাছে যদি নামাজ কল্যাণকর মনে হতো তাহলে আপনি অবশ্যই যেতেন।
যোহরে আবার ডাকা হয় একইভাবে, তারপর আসর,মাগরিব, এবং এশায় ও একইরকম ঢাকা হয় কিন্তু আপনার জবাব " আমি নামাজ পড়বনা "।

দৈনিক ৫ বার আপনি পরম করুনাময়ের আদেশ অমান্য করছেন নিয়মিত ভাবে? মাসে কত? বছরে কত? এ পর্যন্ত কতবার আল্লাহ্‌ আদেশ অমান্য করেছেন শুধু নামাজ না পড়ার কারনে? কেন আপনি নামাজকে এতো হালকা ভাবে নিচ্ছেন?

মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি যে নিজেকে মুসলমান বলছেন তার যৌক্তিকতা কতটুকু? যেখানে নবী (স) বলেছেন কাফির আর মুমিনের পার্থক্য হচ্ছে নামাজ!!। কত কঠিন কথা। এত বড় কথাও কি আপনাকে নাড়া দিচ্ছে না??

কোন সাহসে আপনি প্রতিদিন আল্লাহর আদেশ অমান্য করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। কে আপনাকে জাহান্নাম থেকে বাচানোর ভরসা দিয়েছে নামাজ ছাড়া?? যেখানে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি সেখানে আপনি কোন ভরসায় নামাজ না পড়ে বেহেস্তে যাওয়ার আশা করেন??

দৈনিক পাচ ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? মোটামুটি ১ ঘন্টা বা তারও কম।আল্লাহ আপনাকে দৈনিক ২৪ ঘন্টা সময় দিয়েছেন,তার থেকে মাত্র এক ঘন্টা সময় নামাজের জন্য ব্যায় করতে আপনার এত কৃপণতা কেন??

আপনি কি জানেন যখন কোন বান্দা নামাযে সেজদায় যায় তখন তাকে আল্লাহর রহমত এমন ভাবে ঘিরে ধরে তা যদি সে বুঝতো তাহলে সে আর সেজদা থেকে মাথা তুলতোনা।সুবহানআল্লাহ। চিন্তা করেছেন আপনি নামাজ না পড়ার কারণে কতটা রহমত থেকে বঞ্চিত হচ্ছেন।

কবরবাসি বেনামাযীরা শুধুমাত্র একটি সেজদা দেওয়ার সুযোগের জন্য হাহাকার করে কিন্তু তাদেরকে বলা হয় আর সেজদা দেওয়ার সুযোগ নাই। তোমাকে দুনিয়ায় অফুরন্ত সময় দেওয়া হয়েছিলো কিন্তু তখন তো তুমি আল্লাহর তরে সেজদা দাওনি। এখন সেই সময় চলে গেছে।আপনাকেও এভাবে উত্তর দেওয়া হবে যদিনা আপনার বর্তমানকে কাজে না লাগান।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন যে,জাহান্নামে (সাকার) যখন জাহান্নামীদের ঢুকানো হবে তাদের জিজ্ঞাস করা হবে তোমরা কেন জাহান্নামে?, তারা উত্তর দিবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলামনা।আর আপনি কিসের ভরসায় নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাচার আশা করেন?
বেনামাযী ব্যাক্তি কেয়ামতে নবীজি (স) এর শাফায়ৎ পাবেনা। কারন ইচ্ছাকৃত ভাবে যে নামায আদায় করেনাই সে আর মুসলমান থাকে না,নবীজি (স) এর হাদিস মতে সে কাফির। আর কোন কাফির নবী (স) এর শাফায়াৎ পাবেনা।নামাজ আর ঈমান পরস্পর সম্পর্কযুক্ত। নামাজ হচ্ছে ঈমানের আরেকটি অংশ। নামাজ না থাকলে ঈমান কতটুকু থাকে তা আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন।

আজ পড়বো কাল পড়বো এই করে আর কতদিন কাটাবেন? কাল পর্যন্ত যে বেচে থাকবেন তার গ্যারান্টি কি? তাই আজই শুরু করুন, এখনই শুরু করুন। শয়তানকে আপনার উপর বিজয়ী হতে দেবেননা।নামাজ না পড়ে আপনি শয়তানকে খুশি করছেন,নামাজ পড়লে আল্লাহ খুশি হন। আপনিই চিন্তা করে দেখুন কাকে খুশি করবেন? পিছনে যত নামাজ ছেড়ে এসেছেন তার জন্য মাফ চেয়ে তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল

কৃতজ্ঞতা:
নওমান আলী খান
ওমর আল জাবির
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×