somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ভদ্রলোকেরা কি গ্রামীণ কালচারের বন্ধকি নিছেন?

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহুরে মধ্যবিত্ত আর উচ্চবিত্তরা গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ/পালনের নামে সংস্কৃতির স্বাভাবিক বিবর্তন (evolution) বাধাগ্রস্ত করছে। অন্যদিকে তারা নিজেদের ইচ্ছামতো কৃত্রিম বিবর্তন (Artificial Evolution) ঘটাচ্ছে যার ফলে বিরাজমান কালচারাল প্রাকটিসের সাথে প্রকৃত আদি/আসল সংস্কৃতির ব্যাপক মৌলিক পার্থক্য এবং অসামঞ্জস্যপূর্ণ বিবর্তন লক্ষ্য করা যায়।

বউ গিন্নিকে না জাগিয়ে, চুলা না জ্বালিয়ে আগের রাতের পানিতে ভেজানো ভাতের সাথে কলা আর নুন অথবা নুন মরিচ আর পেয়াজ দিয়ে সকালের নাশতা সেরে কাজে যাওয়া ছিলো কৃষিভিত্তিক গ্রামীণ সংস্কৃতির অংশ।

শহুরে ভদ্রলোকেরা এই কালচারের প্রতি সমর্থন আর প্রায় হারিয়ে যাওয়া এই কালচারকে সংরক্ষণের জন্যে বছরে একদিনের জন্য হলেও তা উদযাপনের মাধ্যমে এর অস্তিত্ব রক্ষার দায়িত্ব জোরপূর্বক নিজ কাধে নিলেন, এর সাথে সাথে একটু বড়লোকি যোগ করতে গিয়ে পান্তা ভাতের সাথে ইলিশ যুক্ত করলেন।
এক ইলিশই গরীবদের এই উৎসব থেকে বের করে দিলো, লাল সাদা পাঞ্জাবি আর শাড়ি পরে মংগল শুভাযাত্রায় গরীবের ছেড়া লুংগি আর গামছা যায় না।

এবছর যে ঘরের চাল ঠিক করা হয় নি, নতুন টিন লাগাবার পয়সা ছিলো না, ঘরের চাল এবার বৈশাখের ঝড় সামলাতে পারবে কি না এই চিন্তায় অস্থির গরীবের কাছে চামুক চাকুম পান্তা ইলিশ চাবানোর শব্দ অশ্লীল লাগে।

এখন এই কৃষক বা তাদের উত্তরসূরীদের বড় একটা অংশ যদি বাবুদের স্টাইলে বৈশাখের উদযাপনের মধ্যে নিজেদের খুঁজে না পেয়ে এইধরনের প্রাকটিসকে অস্বীকার করে তখন তাকে মৌলবাদী তকমা কেনো দেওয়া হবে?

আর কালচার একদিনে গড়ে উঠে না এবং শহুরে স্টাইলে চলমান বৈশাখের উদযাপনের ইতিহাসও বেশি পুরোনো না কিন্তু একে ধীরে ধীরে কালচারে পরিণত করার চেষ্টা চলছে, যেহেতু ক্ষমতাসীনদের সমর্থন তাদের উপর আছে এবং ভবিষ্যতেও থাকবে সেহেতু তারা এই ধারা চলমান রাখবেন এবং কয়েক দশক এভাবে উদযাপনের পর এই প্রাকটিস একটা শক্ত অবস্থানে যাবে এবং এর বিরুদ্ধে আসা সকল আক্রমণকে "কয়েক দশক ধরে চলে আসছে" যুক্তি দিয়ে প্রতিহত করা হবে এই পরিকল্পনায় আগানো হচ্ছে তখন জেনেশুনে বিতর্কিত একটা বিষয়কে কালচারে পরিণত করার অপচেষ্টাকে "সংস্কৃতি ধ্বংসের মিছিল" বলে মনে করি ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×